বদলে যাচ্ছে গল্প! কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের বিরাট চমক!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche)। শুরুই থেকেই শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee) এবং রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu) অভিনীত এই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তারপর যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। টিআরপি (TRP) তালিকাতেও কামাল করছে অনিকেত ও শ্যামলীর জুটি। রোশনাইকে (Roshnai) পরাস্ত করে দিনে দিনে টিআরপিতে এগিয়েছে যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে।

তবে বর্তমানে ধারাবাহিকে এসেছে একের পর এক চমক। বদলে গেছে শ্যামলী। আগের মতো আর সরল, সাধারণ হয়, দিনে দিনে চালক হয়েছে শ্যামলী। নিজের স্যারের মন জয় করার জন্য উঠে পড়ে লেগেছে সে। যদিও ইতিমধ্যেই শ্যামলী আর অনিকেতের জীবনে এসেছে অহনা। শুধুমাত্র টাকার লোভে অনিকেত আর শ্যামলীর মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে সে। শ্যামলীর কথা বুঝতে পারলেও অহনার চালাকি এখনও ধরতে পারছে না অনিকেত মল্লিক। তবে দিনে দিনে শ্যামলীর কাছাকাছি আসছে অনিকেত।

Bengali serial, Debojyoti Roy Chowdhury, Kon Gopone Mon Bheseche, Mishmee Das, Ronojoy Bishnu, Sweta Bhattacharjee, Zee Bangla, কোন গোপনে মন ভেসেছে, জি বাংলা, দেবজ্যোতি রায় চৌধুরী, বাংলা ধারাবাহিক, মিশমী দাস, রণজয় বিষ্ণু, শ্বেতা ভট্টাচার্য

 

শুরু হয়েছে মন্দার- রোহিণীর ভালোবাসার গল্প

তবে একদিকে অনিকেতের জীবনে যেমন একটু একটু করে শ্যামলীর ভালোবাসার রং লাগছে তেমনই ভালোবাসার রং লেগেছে অনিকেতের বোনের জীবনেও। রোহিণীর জীবনেই এসেছে নতুন নায়ক। রোহিণী আর মন্দারের জুটি ইতিমধ্যেই বেশ পছন্দ করছেন দর্শকরা। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে বারবার ধোঁকা খাওয়ার পর প্রেমের থেকে যখন একপ্রকার বিশ্বাস উঠে গিয়েছিল রোহিণীর। তখনই রোহিণীকে কিডন্যাপ করে মন্দার। হ্যাঁ সে মন্দার যে শ্যামলীর জন্য পাগল। মন্দার রোহিতকে বলে শ্যামলীকে ফোন করে ডেকে আনতে।

তবে মন্দারের কথায় রাজি হয়নি রোহিণী। সে স্পষ্ট জানিয়ে দেয় সে শ্যামলীকে ফোন করবে না। কিন্তু এতক্ষণই হামলা করে মন্দারের শত্রুরা। গুলি লাগে মন্দারের তারপর থেকে মন্দারের খেয়াল রাখার জন্য মন্দারের সঙ্গেই থেকে যায় রোহিণী। প্রথমে মন্দার বারণ করলেও পরে রাজি হয়ে যায় রোহিণীর কথা শুনে। রোহিণীও সেবা করতে থাকে মন্দারের। আর রোহিণী মনে মনে ভাবতে থাকে যেভাবে মন্দার শ্যামলীকে ভালোবাসে সেইভাবে যদি তাকে কেউ ভালোবাসত তাহলে হয়ত সব ছেড়ে সে তার সঙ্গেই থেকে যেত।

আরও পড়ুন: লিস্টে উঠল না নাম! ডাক্তারি পড়ার সব আশা ভেঙে গেল দীপার! এবার কী করবে দীপা?

কোন গোপনে মনে ভেসেছে ধারাবাহিকে আসছে বিরাট চমক

শুরুর থেকেই জানা গিয়েছিল পরবর্তীতে ভালো হয়ে যাবে মন্দার। মন্দারকে পজেটিভ চরিত্রে দেখবেন দর্শকরা। তবে কি রোহিণীর ভালোবাসাই পরিবর্তন আনবে মন্দারের জীবনে? রোহিণীর ভালোবাসে পেয়েই কি বদলে যাবে মন্দার? জানা গেছে ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে শ্যামলীই দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে রোহিণী আর মন্দারের। আর তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাকে। শুনতে হবে অপরাজিতার কটূক্তি, অনিকেতের সঙ্গেও শুরু হবে সমস্যা। তবে সত্যিই কি মন্দার ভালো হয়ে গেছে নাকি সবটাই নাটক? রোহিণীর ভালোবাসা কি পারবে মন্দারকে বদলে দিতে? সবটাই জানা যাবে আসন্ন সময়ে।