রুপার মধ্যে লাবণ্যর ছায়া দেখলো মিশকা, মাকে অপমান করলে দিদিভাইয়ের মতো উচিত শিক্ষা দেবে সে, এবার রুপার হাতে জব্দ মিশকা

স্টার জলসার (Star Jalsha) বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এই মুহূর্তে দর্শকদের সবথেকে প্রিয় একটি সিরিয়াল। টিআরপি তালিকার নিরিখে অনুরাগের ছোঁয়া সবার সেরা। আর দর্শকদের বিচারেও তো বটেই। এই সিরিয়ালের প্রত্যেকটি চরিত্রকেই দর্শকরা খুব ভালবাসেন। সূর্য-দীপা, সোনা-রূপা, লাবণ্য এমনকি খলনায়িকা মিশকাও সিরিয়ালের গল্পের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধারাবাহিকের খলনায়িকা ‘মিশকা’কে ছাড়া গল্প এত জমজমাট কখনোই হতে পারত না। এই চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত (Ahona Dutta)। প্রথম সুযোগে খলনায়িকা হিসেবে রীতিমত কিস্তিমাত করেছেন অহনা।

যারা নিয়মিত ধারাবাহিকটি দেখেন তারা জানবেন বর্তমানে সূর্য আর দীপার বিয়ে দেওয়ার জন্য, মা বাবা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সোনা রূপা। সেই নিয়েই এক ঝড় বয়ে গেলো সেনগুপ্ত বাড়িতে। তবে রুপা এখন খুশি কারণ সে তার আজ সত্যি করে ওই বাড়ির মানুষদের কাকাই দাদুভাই দিদিভাই বলতে পেরেছে। নিজের মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে রুপা মাকে এসব কথাই বলছিল। সবাই বলে সে একেবারে তার দিদি ভাইয়ের মত। দিদি ভাইয়ের মতো সবাইকে ভালবাসে রুপা। সোনাও তাকে বলেছে রুপা এক্কেবারে যেনো তার দিদিভাই। এইবার সেটাকেই আরো ভালো ভাবে প্রমাণ করলো রুপা।

বাড়ি ফেরার পথে হঠাৎই দীপার সামনে চলে আসে মিশকা। তাই বলতে থাকে দীপাকে। মিশকা দীপাকে বলে তুমি আমার সঙ্গে কখনো ভাবে কথা বললে কেন তোমার কোন অধিকার নেই, তুমি কি ভেবেছ তোমার এই মেয়েকে নিয়ে সেনগুপ্ত বাড়ির সিংহাসনে বসবে? সব স্বপ্ন। সূর্য তোমাকে সারা জীবন কখনো বিশ্বাস করবে না। নিজের মাকে এমনভাবে অপমানিত হতে দেখে রেগে যায় রুপা। সে আর চুপ থাকে না।

দীপার মেয়ে রূপা পচা আন্টিকে অর্থাৎ মিশকাকে শায়েস্তা করতে ওস্তাদ। একবার বস্তির মহিলাদের দিয়ে তাকে মার খাওয়াতে গিয়েছিল রূপা। আরো একবার মিশকাকে উপযুক্ত জবাব দিয়ে কাবু করে দেয় রুপা। রুপা মিশকাকে বলে তুমি আমার মা এর সাথে এভাবে কথা বলবে না। তোমার তো সাহস কম নয় রুপার সামনে রুপার মাকে বকেই যাচ্ছ। আর তুমি কেন বললে ডাক্তারবাবু কখনো মাকে মেনে নেবে না তুমি জানো এটার মানে কি? এমন কথা বলায় মিশকা বলে ছি! নিজের মেয়েটাকে শিক্ষাও দিতে পারোনি, কোনো ম্যানার্স নেই।

তখন রুপা বলে ওঠে আগে তুমি নিজে শিখে এসো সেটা বাড়ি থেকে। তখন মিশকা বলে এটুকু মেয়ের এত বড়ো কথা, কি করবি তুই? তখন রুপা বলে কি করব দেখবে? সব দিদিভাইকে বলে দেব তখন দিদিভাই তোমাকে উচিত শিক্ষা দেবে। দিদিভাই এর আগে রুপাই তোমার শায়েস্তা করবে তারপর দিদিভাইকে বলবে। কি হলো ডাকবো দিদি ভাইকে? এসব শুনে লাবণ্য সেনের হাতে চড় খাওয়ার দিনটা মনে পড়ে যায় মিশকার। তার মুখ থেকে আর কোন কথা বেরোয় না। এতদিন শুধু লাবণ্য সেনকে ভয় পেত মিশকা, এবার থেকে রুপাকেও ভয় পেতে শুরু করল সে। শুধু দেখতে বা কথাই নয় প্রকৃত লাবণ্য সেন এর মতই হয়ে উঠছে রুপা যাকে দেখে ভয় শুকিয়ে যায় মিশকাও।