ফুলশয্যার রাতেই বউকে তাড়িয়ে দেওয়া কোন পুরুষের কাজ নয়! শিক্ষা দিল শৌর্য!

কিছু কিছু মানুষ সব সময় নিজের চোখে একটা সন্দেহের পর্দা বেঁধে রাখতে বেশি পছন্দ করেন। তারা নিজেদের কাছের মানুষদের চাইতে বাইরের লোকেদের কথায় বেশি প্রভাবিত হন এবং তাদের কথাকেই বেশি গুরুত্ব দেন। ঠিক সেই রকমই একজন মানুষ হলো জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের বর্তমান নায়ক অনির্বাণ। যে আজ পর্যন্ত কখনো রাইকে বিশ্বাস করে উঠতে পারেনি। কিন্তু সে দাবি করে, রাইকে তার থেকে বেশি আর কেউ ভালবাসতে পারবে না।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নীলাঞ্জনা তার দিদির সঙ্গে যেটা করে সেটাকে সহজ ভাষায় অপরাধ বলা হয়। কারো ছবি বিকৃত করে সেটাকে ব্যবহার করে একটা সম্পর্ক ভেঙে দেওয়ার মতন নিকৃষ্ট কাজ আর হয় না। ঠিক এমনটাই করেছে নীলাঞ্জনা। সে ভেবেছিল তার এই কাজ কেউ কখনো ধরতে পারবে না। নিজেকে বড্ড বেশি চালাক ভেবে ফেলেছিল সে। তার সেই সমস্ত চালাকি ঘুচিয়ে দিল শৌর্য।

Bengali serial, Bengali television, Mithijhora, Zee Bangla, জি বাংলা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, মিঠিঝোড়া

শৌর্যর মন বলছিল এমন একটা জঘন্য কাজ নীলাঞ্জনা ছাড়া আর কেউ করতেই পারে না। যে মেয়েটা নিজের মা হওয়ার বিষয়টা নিয়ে মিথ্যা কথা বলতে পারে সেই মেয়েটা সবকিছু করতে পারে। তার কাছে মানুষের আবেগের কোন দাম নেই, সম্পর্ক তো অনেক দূরে থাক। শৌর্য নীলাঞ্জনার কুকীর্তি ফাঁ’স করার জন্য একটা পরিকল্পনা করে। আর সেই পরিকল্পনা একেবারে জাদুর মতন কাজ করে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, শৌর্য নীলাঞ্জনাকে নেশা করিয়ে তার পেট থেকে সমস্ত কথা বের করে সে সবকিছু নিজের ফোনে রেকর্ড করে নেয়। এরপর সে আর সময় নষ্ট না করে সোজা চলে যায় অনির্বাণের অফিসে। সেখানে গিয়ে প্রথমে অপমানের সম্মুখীন হতে হয় তাকে। এরপর সে সমস্ত প্রমাণ অনির্বাণের সামনে তুলে ধরে। যেটা শোনার পর এবং গোটা বিষয়টা উপলব্ধি করার পর পায়ের নিচ থেকে মাটি সরে যায় অনির্বাণের।

Bengali serial, Bengali television, Mithijhora, Zee Bangla, জি বাংলা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, মিঠিঝোড়া

অনির্বাণকে পুরুষ হওয়ার শিক্ষা দিল শৌর্য

আরও পড়ুন: “সুধা ডিভোর্সি” বৌভাতের দিনই সুধার সত্যিটা সকলে বলে দিল তেজ!

অনির্বাণের মন থেকে ন্যায় অন্যায়ের বিচার বুদ্ধিটাই কেমন যেন অদৃষ্ট হয়ে গিয়েছে। শৌর্য বলে, “এমন একটা মানুষের কাছ থেকে ভালো মন্দের বোধ বুদ্ধি থাকার আসা কিভাবে করব যে মানুষটা ফুলশয্যার রাতে তার বউকে বাড়ি থেকে বের করে দেয়। যে মানুষটার স্ত্রীকে একটা মিথ্যে কারণে বিয়ের পরের দিন এক কাপড়ে বাপের বাড়ি চলে আসতে হয়।” সম্পর্কের শুরুতেই একসাথে ফেলা প্রথম পদক্ষেপেই চরম কাপুরুষত্বের প্রমাণ দিয়েছে অনির্বাণ। আর তার সেই ভুল ধারণা এবং অবিশ্বাসের পর্দা ছিড়ে রাইকে তার সম্মান ফিরিয়ে দিয়েছে শৌর্য। এই কাজটা তাকে দর্শকদের কাছে অনেক উঁচু স্থানে পৌঁছে দিয়েছে।