সমাজের মুখে ঝামা ঘষে মা হওয়ার আসল কর্তব্য শিখিয়ে দিলেন স্বস্তিকা!

স্বস্তিকা মুখোপাধ্যায়, জনপ্রিয় অভিনেত্রী। এক ডাকে তাকে গোটা টলিউড। শুধু টলিউড নয় বলিউডেও কাজ করেছেন তিনি। এই বয়সেও তাকে দেখে হার্টবিট বাড়ে অনুরাগীদের। তিনি অভিনেত্রী সাথে তিনি একজন মাও। তার মেয়ের সাথে বহু ছবি আমরা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। মেয়েকে বড় করে তোলার জন্য কোন মায়ের ভূমিকা জরুরি, এই প্রসঙ্গে সম্প্রতি মুখ খোলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তিনি বলেন কোন মা হিসেবে সঠিক দায়িত্ব পালন করছে সেটা ঠিক করে দেওয়ার মাপকাঠি কোনটা। ‌

যে মা সঞ্চয় করে মেয়েকে বিদেশে পড়তে পাঠাচ্ছে, নাকি যে সমাজের তৈরি করে দেওয়া নিয়ম কানুনে পোশাক পরা মা, কে বেশি কর্তব্য পালন করছে সন্তানের প্রতি? এই প্রসঙ্গে স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) বলেন, ‌”আমি রোজগার করা শুরু করেছি ২০০১ থেকে, আমার ইচ্ছা করলে আমি বড় বাড়ি কিনতে পারতা, কিনিনি, বড় গাড়ি চড়তে পারতাম, চড়িনি। কিন্তু সেই টাকাটা সঞ্চয় করেছি। আমার জন্য সেই টাকাটা থাকে আমি আমার মেয়ের পড়াশোনাটা, সে যেমন ভাবে চাইছে তাকে আমি করাতে পারি। আমায় যেন কারোর কাছে হাত পাততে না হয়। আমার মেয়ে বিদেশে গিয়ে মাস্টার্স করেছে আমি ব্যাংক লোন নিই নি।”

Bengali actress, Interview, mother, society, Swastika Mukherjee, বাঙালি অভিনেত্রী, স্বস্তিকা মুখোপাধ্যায়

মা হওয়ার কর্তব্য পালন নিয়ে স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) বলেন, “মা হিসেবে নিজের প্রতি আস্থাটা এই জন্য থাকবে, আমি আমার বাচ্চার পড়াশোনা, সে যতদিন পড়াশোনা করতে চাইছে, আমি সেটার ব্যবস্থা করে রাখতে পেরেছি, রাখবো নাকি আমার মা হিসেবে কোমর অব্দি চুল হওয়া উচিত ছিল, পারলাম না। আমি সিগারেট খেতে ভালবাসি, আমি বন্ধু-বান্ধবদের সাথে মদ খেতে ভালবাসি। আমি অপদার্থ মা, আমি কোনটা বিশ্বাস করব যেটা মানুষ ভাবছে না যেটা আমি জানি।”

মেয়ের সঙ্গে স্বস্তিকার (Swastika Mukherjee) সম্পর্কে এতটুকু ফাঁক নেই। যে কোনও কথা বলতে পারেন সাবলীল ভাবে। এই প্রসঙ্গে স্বস্তিকার বক্তব্য,” আমার মেয়ে জামা কেনার সময় আমাকে ছবি পাঠায়। আমি বলি এটা ভাল, ওটা খারাপ। কখনও বলি, এই জামাটা কিনছ ঠিক আছে, কিন্তু ভারতে এই জামা পরে ঘুরে বেড়াতে পারবে না তুমি।” মায়ের মত মেয়েকেও বহু সময় সাহসী পোশাকে দেখা যায়। মায়ের কথা শোনেন স্বস্তিকার মেয়ে। ‌

আরও পড়ুন: ফুলশয্যার রাতেই বউকে তাড়িয়ে দেওয়া কোন পুরুষের কাজ নয়! শিক্ষা দিল শৌর্য!

শুধুমাত্র মা (Swastika Mukherjee) কী ভাবে দেখছেন, তা নিয়ে সচেতন মেয়ে অন্বেষা। বাকি সমাজের লোক কী ভাবল তা নিয়ে কখনও মাথা ঘামান না। অন্বেষার সমাজমাধ্যমেও খারাপ মন্তব্য আসে। কিন্তু তা একেবারেই আমল দেন না তিনি। অভিনেত্রীর কথায়, “আমার মেয়ে তো! আমি যদিও বা কিছু বিষয় নিয়ে ভাবি, ও তো লোকজনের খারাপ মন্তব্য নিয়ে একেবারেই ভাবে না।”