বাংলা বিনোদন (Entertainment) জগতের অতি জনপ্রিয় মুখ তারা। উনিশের দশকের তাদের অভিনীত বাংলা সিনেমা (Bengali Cinema) আজও দাগ কেটে যায় সাধারণ মানুষের মনে। চরিত্রে পজিটিভ হোক বা নেগেটিভ, নিজেদের অভিনয়ের দক্ষতায় তারা মন জয় করেছেন দর্শকদের। তারা হলেন অভিনেত্রী লাবণী সরকার (Laboni Sarkar) এবং অভিনেতা কৌশিক ব্যানার্জী (Kaushik Banerjee)। প্রায় ৩০ বছরের বৈবাহিক জীবন তাদের। তবে এতদিন পরও একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস, ভালোবাসা একটুও ম্লান হয়নি।
চলতি সময়ে বিবাহ বিচ্ছেদের ঘটনা নাড়িয়ে দিয়েছে টলিপাড়াকে। একের পর এক তারকার বিচ্ছেদের খবর মন ভেঙে দিচ্ছে দর্শকদের। তবে বিচ্ছেদের এই ভিড়েও এখনও একসঙ্গে সুখে শান্তিতে সংসার করেছেন এই জুটি। ব্যস্ত কর্মজীবন বা সামাজিক সমস্যা কোনোটাই প্রভাব ফেলতে পারেনি তাদের জীবনে। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন এবং বর্তমান ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন লাবণী সরকার থেকে কৌশিক ব্যানার্জী। অভিনেত্রী জানিয়েছেন তাদের সম্পর্কের কী ফ্যাক্টর হল তারা একই ইন্ডাস্ট্রির মানুষ। তবে অভিনেত্রীর মতে একে অপরকে বিশ্বাস করা, সম্মান করাই সুস্থ সম্পর্ক বজায় রাখার মূল মন্ত্র।
দেব, জিতকে সেলিব্রিটি মানতে নারাজ অভিনেতা
অভিনেতা জানিয়েছেন বর্তমানে সবার গায়েই সেলিব্রিটির তকমা। কৌশিক ব্যানার্জীর মতে, “সেলিব্রিটি কথার অর্থ হল যে সেল হয়। বা যার নামে সিনেমা সেল হয়। প্রসেনজিৎ সেলিব্রিটি, ঋতুপর্ণা সেলিব্রিটি। কিন্তু এখন আমার নতুন একটা সিরিয়াল বেরিয়েছে আমায় আমার বাবা মা ছাড়া আর কেউ চেনে না সেও নিজেকে সেলিব্রিটি মনে করে। বর্তমান ইন্ডাস্ট্রিতে দেব, জিত কেউ আমি সেলিব্রিটি বলে মনে করি না কারণ ওরা নিজেরাও একা একটা সিনেমা সেল করাতে পারবে না।”
বর্তমানে বাংলা সিনেমার প্রসঙ্গে অভিনেতা এও বলেছেন “এখন ফোন আসার পর সিনেমার মধ্যে আর রহস্য বলে কিছু নেই। এখন বাংলা সিনেমার গ্রামে কোন দর্শক নেই। শুধু মাল্টিপ্লেক্সের ওপর নির্ভর করে কোন ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না। কতজন হলে গিয়ে দেখে এখন? আগে একটা ৫০ লাখের সিনেমা করলে কম করেও ১৫ লাখ নিয়ে বাড়ি ফিরত এখন দেড় কোটির সিনেমায় ৫০ হাজার নিয়ে ফেরে। এখন তো সিনেমা হলে যাওয়ার আগে লোক ডেকে কেক কাটা হয়, ৭দিনের সাক্সসেস পার্টি হয়। এসব মূর্খামি। বর্তমানে যাদের সংবাদ প্রতিদিন ম্যাগাজিনে বেরোয়। কলকাতার বাইরে গেলে তাদের কেউ চেনে না।”
আরো পড়ুন: আঁ’তে ঘা দিয়ে ঋত্বিকের ছট’ফটানি বন্ধ করে দিল দীপা! লেজ গুটিয়ে পালালো ঋত্বিকের বাবা!
বাংলা ইন্ডাস্ট্রির একাধিক তারকা এখন রাজনীতির ময়দানে, বিষয়টাকে কিভাবে দেখছেন কৌশিক ব্যানার্জী এবং লাবণী সরকার?
অভিনেত্রী স্পষ্ট জানান “ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢুকে ইন্ডাস্ট্রিটাকে পুরো নষ্ট করে দিয়েছে। কারণ রাজনীতির মধ্যে কোন সৃজনশীলতা নেই, আর শিল্প আর রাজনীতি দুটো পুরোপুরি আলাদা বিষয়।” অভিনেত্রীর কথার সঙ্গে সহমত পোষণ করে অভিনেতা বলেন “আমি মনে করি যেটাতে আমি ১০০ শতাংশ দিতে পারব না সেটা আমার করা উচিত নয়। রাজনীতি করার জন্য পড়াশোনা লাগে, ময়দানে নামতে হয়, পরিশ্রম লাগে। আমি এমন অনেকে দেখেছি যারা সকালে খবরের কাগজ অব্দি পড়ে না। তারা আসলে ফেস। রাজনৈতিক নেতাদের পাপেট। তাই আমি মনে করি এর থেকে বেরিয়ে আসা দরকার। নিজের আত্মসম্মান খোয়াবেন না সবার সামনে মাথা নিচু করে।”





