অভিনেতার টুপিতে নতুন পালক! এবার বাংলা ছেড়ে হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন তিনি!

বাংলা বিনোদন জগতের একজন প্রতিভাবান অভিনেতা তিনি। যিনি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে ধারাবাহিক এবং সিনেমা, বাংলার সমস্ত বিনোদন মাধ্যমেই ব্যাক টু ব্যাক কাজ করে চলেছেন অভিনেতা। তার অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। চরিত্র পজেটিভ হোক বা নেগেটিভ দুর্দান্ত অভিনয় করে যে কোন চরিত্রকেই পর্দায় সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারদর্শী অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)।

কোন কোন সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়?

‘যেখানে ভূতের ভয়’, ‘ব্যোমকেশ’, ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘আলো’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘সকাল সন্ধ্যা’, ‘টক্কর’, ‘অ্যাবি সেন’, ‘চুপকথা’ সহ বেশ কয়েকটি বাংলা সিনেমায় কাজ করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। শেষবার ২০১৯ সালের ‘মহালয়া’ সিনেমায় অনিলের চরিত্রে তাকে দেখেছেন বাঙালি দর্শকরা। পার্শ্ব চরিত্রে হলেও সিনেমাটিতে তার অভিনয়ের প্রশংসা করেছেন সিনেমা প্রেমী বাঙালি।

কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়?

তবে মূলত বাংলা ধারাবাহিকের জগতেই বিপুল পরিচিতি পেয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ‘এক একাংশের নিচে’, ‘অগ্নিপরীক্ষা’, ‘জয় বাবা লোকনাথ’, ‘মা…তোমায় ছাড়া ঘুম আসেনা’, ‘সোনার হরিণ’, ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’, ‘জন্মভূমি’, ‘কাছে আয় সই’, ‘কেয়া পাতার নৌকা’, ‘তুমি রবে নীরবে’, ‘ইষ্টি কুটুম’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘বিন্নি ধানের খই’, ‘পটল কুমার গানওয়ালা’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘আদরিণী’, ‘আমলকী’, ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’, ‘ইচ্ছে নদী’, ‘গোধূলি আলাপ’, ‘যোগমায়া’ সহ প্রায় ৬০ টি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। বর্তমানে স্টার জলসার ‘গীতা LLB’ ধারাবাহিকে তাকে দেখছেন দর্শকরা।

তবে সিনেমা, ধারাবাহিকের পাশাপাশি ‘রক্তকরবী’, ‘পাপ’-এর মতো একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। ২০০২ সালে অজয় দেবগন অভিনীত ‘দ্যা লেজেন্ড অফ ভগৎ সিং’ সিনেমায় বটুকেশ্বর দত্তের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউড ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। যদিও তারপর আর হিন্দি ছবিতে তাকে দেখেনি দর্শক। এবার অভিনেতার টুপিতে নতুন পালক। এবার হিন্দি সিরিয়ালে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

আরও পড়ুন: মানুষ নাকি প্রশ্ন বিচিত্রা? সূর্যের প্রশ্নের চোটে ঘুম উড়েছে লাবণ্যর! সবটা সামলাতে পারবে তো দীপা?

কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে?

সম্প্রতি স্টার প্লাসের পর্দায় মুক্তি পেয়েছে স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক অ্যাডভোকেট অঞ্জলি অবস্থীর প্রথম ঝলক। যেখানে মুখ্য ভূমিকা দেখা যাচ্ছে বাঙালি অভিনেত্রী শ্রীতমা মিত্রকে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB-র রিমেক এবার আসছে স্টার প্লাসের পর্দায়। যেখানে নায়িকার ভূমিকায় থাকবেন শ্রীতমা। আর আসন্ন এই হিন্দি ধারাবাহিকটিতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভাস্বর চট্টোপাধ্যায়কে। তাকে দেখা যাবে গৌরব সিং রাজপুত চরিত্রে।