জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। সম্প্রতি সময়েও বেশ কয়েকটি সপ্তাহ ধরে নিম ফুলের মধুকে হারিয়ে শীর্ষস্থানে ছিল ফুলকি। ধারাবাহিকে দিব্যানি মন্ডলের (Devyani Mondal) বিপরীতে অভিষেক বসুর (Abhishek Bose) অসাধারণ অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে রুদ্র আর শালিনী। পর্দায় শার্লি মোদক (Sharly Modak) এবং সুদীপ সরকারের (Sudip Sarkar) অসাধারণ অভিনয় ধারাবাহিকে এনেছে নতুন মোড়। যদিও চলতি সপ্তাহে অনেকটাই কমে গেছে ধারাবাহিকের টিআরপি।
বর্তমানে রোহিত-ফুলকির জীবন তোলপাড় করে দিচ্ছে রুদ্র আর শালিনী। শুধুমাত্র রোহিত আর ফুলকিকে সুখে শান্তিতে সংসার করতে দেবেনা বলে ভয়ংকর খেলায় মেতেছে দুজনে। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে মানসিক চিকিৎসালয়ের থেকে শালিনীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে রোহিত। আর তারপরই থেকেই শুরু হয় নতুন সমস্যা। মিডিয়াকে ঈশিতা জানিয়েছে রোহিতের নামে ভুল সংবাদ ছড়িয়ে রোহিতকে বদনাম করার চেষ্টা করে চলেছে ঈশিতা। মিডিয়াকে সে জানিয়েছেন রোহিত শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে রোহিত বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে ফুলকিকে বিয়ে করে আর সেই কারণেই মানসিক যন্ত্রনায় মানসিক ভারসাম্য হারায় শালিনী।
সংবাদটিকে সত্যি মনে করেই রোহিতের নামে নানান খারাপ মন্তব্য করতে শুরু করে মিডিয়া। রাস্তায় রাস্তায় রোহিতের কুশপুতুল জ্বালাতে শুরু করেন সাধারণ মানুষ। এমনকি রোহিতের নামে নিন্দে করে টক শোও আরম্ভ করেন সংবাদ মাধ্যমগুলো। পরিস্থিতি বেগতিক হয়ে যাচ্ছে দেখে অবশেষে রুদ্রর কথা মেনে নেয় রোহিত। সে জানায় মিডিয়াকে সে বলবে যে শালিনী সুস্থ হয়ে গেলে সে শালিনীকে বিয়ে করবে। রোহিতের মুখে এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় রুদ্র।
ফুলকির আজকের পর্বে কি দেখবেন দর্শক
সন্ধ্যাবেলাতেই আয়োজন করে সেই প্রেস কনফারেন্স। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বয়স্ক মানুষকে দেখতে পায় ফুলকি। সেই বৃদ্ধ ব্যক্তির মেয়েকে ফোন করে ডেকে পাঠায় সে। এরপরই কমলিকাকে দেখেই চিনতে পেরে যায় ফুলকি। কমলিকার সঙ্গে কথা বলে সাহায্য চায় সে। কমলিকাও রাজি হয়ে যায় ফুলকিকে সাহায্য করার জন্য। প্রেস কনফারেন্সে এসে কমলিকা জানান রোহিত আসলে কোনদিনও শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়নি। শালিনী সবটাই মিথ্যে বলেছে। এমনকি সাংবাদিকদের ডেকে ইচ্ছে করে রোহিতের হাত থেকে সিঁদুর পড়ারও চেষ্টা করেছে শালিনী।
কি দেখা যাবে ফুলকির আসন্ন পর্বে?
এরপরই তমাল আর পিয়ালকে বলে একটা স্ক্রিনের ব্যবস্থা করে ফুলকি। সেখানে দেখানো যায় শালিনী কমলিকার অফিসে গিয়ে কি কি বলেছে। এরপরই সেখান থেকে চলে যায় মিডিয়া আর কমলিকা। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে জেঠুমনি প্রশংসা করতে থাকেন ফুলকির। বলেন ফুলকি যেন এইভাবে নিজের প্রতি বিশ্বাস রাখে। যদিও সবাইকে এইভাবে খুশি দেখে রেগে যায় রুদ্র। সে বলে রুদ্ররূপ সান্যাল এত সহজে হার মানবে না। এবার সে মিডিয়াকে বলবে প্রেস কনফারেন্সে এইভাবে শালিনীর বদনাম করে শালিনীর আরও কত বড় ক্ষতি হয়েছে। এদিকে মা কালীকে ধন্যবাদ জানায় ফুলকি। কিন্তু রুদ্রর আসন্ন আঘাত থেকে নিজেদেরকে কি বাঁচাতে পারবে ফুলকি আর রোহিত? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।





