বর্তমানে টলিপাড়ার পাওয়ার কাপেল পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। টলিপাড়ায় যেখানে শোনা যাচ্ছে একের পর এক বিচ্ছেদের সংবাদ। সেখানে এখনও একে অপরের ভালোবাসার মগ্ন এই তারকা দম্পতি। ২০০৯ সালে চ্যালেঞ্জ সিনেমায় সূত্রে আলাপ এরপর একসঙ্গে বহু সিনেমায় শুভশ্রীর সঙ্গে কাজ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০১৮ সালের তারা সেরেছেন বিয়ে।
তবে বিয়ের ৬ বছর হয়ে গেলেও এখনও একই রয়েছে তাদের ভালোবাসার সম্পর্ক। যার সাক্ষী বাংলার সিনে ইন্ডাস্ট্রি। এরপরই ২০২০ সালে প্রথমবার বাবা-মা হন রাজ-শুভশ্রী। অভিনেত্রীর কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান ইউভান। তারপরই ২০২৩ সালে অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন দাদা হতে চলেছে ইউভান। বাড়িতে আসছে নতুন সদস্য।

সাধ থেকে শুরু করে নানান অনুষ্ঠান, নেটিজেনদের সঙ্গে সবটাই ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। গতবছর ৩০ নভেম্বর অভিনেত্রী ফের জানিয়েছিলেন সুসংবাদ। অভিনেত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন বাড়িতে এসেছে ইউভানের বোন ইয়ালিনী। তবে ইউভানের সময় করোনার কারণে নানা বিধিনিষেধ থাকলেও মেয়ের হওয়ার সময় প্রেগন্যান্সির শেষদিন পর্যন্ত চুটিয়ে কাজ করেছিলেন অভিনেত্রী।
সংসার, সন্তানের পড়াশোনা তাদের যাবতীয় আবদার এবং সঙ্গে অভিনয় সবটাই একহাতে সামলাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তবে তার মাঝেও নিজেকে নিয়ে ভীষণ যত্নশীল তিনি। জিম থেকে শুটিংয়ের সেট সবটাই তিনি এখনও সামলাচ্ছেন সমান দক্ষতায়। তবে সবকিছুর মাঝেও ছোট্ট ইউভান এবং ইয়ালিনীকে যথেষ্ট সময় দেন শুভশ্রী। অভিনেত্রীর মেয়ের বয়স ৯ মাস। সামাজিক মাধ্যমে সকলেই ছোট্ট ইয়ালিনীর ছবি দেখেছেন বহুবার। তবে মেয়ের মুখ কখনও প্রকাশ্যে আনেননি শুভশ্রী। কিন্তু কেন? সেকথাই সম্প্রতি জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: চুরি করে গীতার তৈরি খাওয়ার খেতে গিয়ে ধরা পড়লেন অগ্নিজিৎ! জমে উঠেছে গীতা LLB
মেয়ের মুখ কেন দেখাচ্ছেন না শুভশ্রী গাঙ্গুলি?
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন “আমার পুচকু দুটো খুব ভালো আছে। আমি ভালো আছি, আমার শাশুড়ি, স্বামী, আমাদের পরিবারের সবাই খুব ভালো আছেন। এরপরই প্রশ্ন আসে কবে ছোট্ট ইয়ালিনীকে দেখতে পাবেন সকলে? অভিনেত্রী জানান “খুব শীঘ্রই দেখব। আসলে ইয়ালিনী খুব ছোট তাই। তবে খুব শীঘ্রই ইয়ালিনীকে দেখব।”





