গীতার চালে ক্লিন বোল্ড ফুলকি আর পর্ণা! প্রথম পাঁচ থেকে ছিটকে গেল শুভ বিবাহ!

টিআরপি (TRP) অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট, যার ওপর বর্তমানে নির্ভর করে থাকে ধারাবাহিকের ভবিষ্যৎ। তবে যত দিন এগোচ্ছে ততই বাড়ছে টিআরপি তালিকার গুরুত্ব। কোন চ্যানেলের কোন ধারাবাহিকটি পর্দায় কামাল করছে? কোন ধারাবাহিকটির হাল খারাপ? কোন ধারাবাহিক টিআরপি তালিকায় সেরার সেরা স্থান দখল করল? তা নিয়ে দিনে দিনে বাড়ছে দর্শকদের উৎসাহ। তবে শুধু দর্শক নয়, টিআরপি তালিকার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন চ্যানেল, ধারাবাহিকের প্রযোজনা সংস্থা, এমনকি তারকারাও।

তবে কোন কোন ধারাবাহিক এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিল? কে হল চলতি সপ্তাহের বেঙ্গল টপার? ফুলকিকে এই সপ্তাহে ফিরে পেল নিজের পুরোনো গৌরব? শুভ বিবাহ কি ফের উঠে আসতে পারল টিআরপি তালিকায়? কথাকে হারিয়ে জগদ্ধাত্রী কি পারল স্লট দখল করতে? এইসব প্রশ্নের উত্তর মিলবে এখনই। ইতিমধ্যেই চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। আর প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহের টিআরপি তালিকাতেও রয়েছে বিরাট পরিবর্তন।

সকলকে তাক লাগিয়ে বেঙ্গল টপার হল গীতা LLB

সকলে চমকে দিয়ে চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে গীতা LLB। শ্বশুরমশাইকে সঠিক পথে আনার গীতার নতুন প্রচেষ্টা ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। এই সপ্তাহে গীতার টিআরপি রেটিং হয়েছে ৭.০। চলতি সপ্তাহে দ্বিতীয়স্থানে পৌঁছে গেছে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় দুটি ধারাবাহিক নিম ফুলের মধু এবং ফুলকি। নতুন চমক আসার পরও এই সপ্তাহে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি এই ধারাবাহিক দুটি। চলতি সপ্তাহে এই ধারাবাহিক দুটির রেটিং হয়েছে ৬.৮।

কথার ঘাড়ে নিশ্বাস ফেলছে উড়ান

চলতি সপ্তাহে তৃতীয় স্থানে পৌঁছে গেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই সপ্তাহে তাদের রেটিং হয়েছে ৬.৬। তাছাড়াও এই সপ্তাহে টিআরপি তালিকায় চতুর্থ স্থান দখল করেছে স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক উড়ান। নিম ফুলের মধুকে পরাস্ত করতে না পারলেও নতুন নতুন চমকের কারণে টিআরপি তালিকায় দারুণ ফল করছে ধারাবাহিকটি। এই সপ্তাহে ধারাবাহিকটির রেটিং হয়েছে ৬.৫।

এই সপ্তাহে পঞ্চম স্থানে অধিকার করেছে জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক। একটি কোন গোপনে মন ভেসেছে এবং আরেকটি একসময়কার বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী। দুটি ধারাবাহিকেই আসছে একের পর এক বিরাট চমক। একদিকে অনিকেতের টাকা বাঁচাতে হয়ে অরুণাভর বন্দুকের গুলিতে আহত হয়েছে শ্যামলী অন্যদিকে স্বয়ম্ভুকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে জ্যাস সান্যাল। এই সপ্তাহে জি বাংলার এই দুইটি ধারাবাহিকের টিআরপি রেটিং হয়েছে ৬.৪। এবার দেখার পালা আসন্ন সপ্তাহে নিম ফুলের মধু কিংবা ফুলকি শীর্ষস্থান দখল করতে পারে কিনা? নাকি বাজিমাত করে অন্য কোন ধারাবাহিক?

BT •• গীতা LLB ৭.০
2nd •• ফুলকি , নিম ফুলের মধু ৬.৮
3rd •• কথা ৬.৬
4th •• উড়ান ৬.৫
5th •• কোন গোপনে , জগদ্ধাত্রী ৬.৪