ইউভান ও ঈশান, বর্তমানে টলিউডের সবথেকে জনপ্রিয় স্টারকিড। ইউভান, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে। অন্যদিকে ঈশান, যশ দাশগুপ্ত ও নুসরত জাহালের ছেলে। দুজনের বয়সে সামান্য ফারাক। তবে ইউভান সোশ্যাল মিডিয়ায় যতটা জনপ্রিয় ঊশান নয়। কারণ ছেলেকে খুব একটা প্রকাশ্যে আনেন না, নুসরত-যশ জুটি।
তবে এবার দুই স্টারকিড মুখোমুখি। ছেলেকে নিয়ে শুভশ্রীর বাড়িতে গেলেন নুসরত জাহান। সন্তানদের কোলে নিয়ে গল্পে মত্ত দুই স্টারের পিছন থেকে তোলা ছবি পোস্ট হতেই তা সকলের নজর কাড়ল। পিছন থেকে এই ছবি তুললেন রাজ চক্রবর্তী। তা পোস্টও করে দিলেন, ক্যাপশনে লিখলেন, বলুনতো কে?
নেটিজ়েনরা পরীক্ষায় মোটেও ফেল করল না। সপাট উত্তর মিলল ঈশান। তবে এদিনও ঈশানের মুখ দেখানো হল না। তবে ছবি দেখা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিল নেটপাড়া। সকলেই একই কথা বলে উঠল এটি ঈশানের ছবি। কারণ সাইড থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রী নুসরত জাহানের মুখ। তবে এই আড্ডার আসরে যশ দাশগুপ্ত ছিলেন কি না, তার কোনও উত্তর মিলল না।
পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়েছে সেই ছবি। দুই স্টারকিডকে দেখা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিল সকলে। টলিপাড়ার ভীষণভাবে চর্চা করা হয় এই দুই স্টার কিডকে নিয়ে। মায়েদের কোলে চেপে বাইরে দেখছে দুজনেই। এই পোস্ট পলকে নজর কাড়ে। অবসরে পরিবারের সঙ্গে মি টাইম কাটাতে দেখা যায় এই দুই স্টারকে। টলিউডের কাজ নিয়ে দুজনেই এখন বেজায় ব্যস্ত।
বর্তমানে নিজের শুটিং নিয়ে ব্যস্ত নুসরাত জাহান। অন্যদিকে একটার পর একটা প্রজেক্ট নিয়ে নাজেহাল শুভশ্রী। তার মাঝেই তারা একসঙ্গে কাটালেন একটি মিষ্টি মুহূর্ত। তাদের সেই মুহূর্তের আনন্দ ভরা সময়ের কিছু অংশ দর্শকদেরকে ভাগ করে দিলেন রাজ। বর্তমানে রাজ চক্রবর্তী দুটো আলাদা আলাদা সত্তা রয়েছে। এক তিনি একজন পরিচালক দুই তিনি একজন সফল বাবা।
View this post on Instagram





