প্রধান চ্যানেল আসছে নতুন ধারাবাহিক প্রেম অ্যাভেনিউ! কে কে থাকছেন মুখ্য ভূমিকায়?

স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla), বর্তমানে প্রায় প্রতিটি চ্যানেলেই আসছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। একেবারেই ভিন্ন স্বাদের গল্প নিয়ে পর্দায় আসছে ধারাবাহিকগুলো। যার হাত ধরে পর্দায় ফিরেছেন একঝাঁক টলি তারকারা আবার কখনও কখনও দেখা যাচ্ছে পর্দায় ফিরছে একসময়কার পুরোনো জুটি। তাই নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের মাঝেও শুরু হয়েছে উত্তেজনা।

ইতিমধ্যেই জি বাংলার পর্দায় দুপুরের স্লটে শুরু হয়েছে দুইটি নতুন ধারাবাহিক। সম্প্রতি জি বাংলার পর্দায় দুপুর ২ টোর স্লটে শুরু হয়েছে নতুন ধারাবাহিক কাজল নদীর জল এবং এন আইডিয়াস প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক অমর সঙ্গী। একেবারে ভিন্ন স্বাদের এই দুটি ধারাবাহিকই ইতিমধ্যেই জয় করে নিয়েছে দর্শকদের মন। তাছাড়াও জানা গেছে খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজিত নতুন ধারাবাহিক আনন্দী। যার হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরা।

অপরদিকে স্টার জলসার পর্দাতেও সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক তেঁতুলপাতা। টিম ওয়ার্ক প্রযোজনা সংস্থার এই নতুন ধারাবাহিকটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মনে। যার মাধ্যমে গাঁটছড়ার পর পর্দায় ফিরেছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী। ধারাবাহিকটিতে গৌরবের বিপরীতে রয়েছেন অভিনেত্রী ঋতব্রতা দে। এই ধারাবাহিকে ঋতব্রতার অভিনীত ঝিল্লির চরিত্রে ভীষণ পছন্দ করেছেন দর্শকরা।

পর্দায় আসছে নতুন ধারাবাহিক প্রেম অ্যাভেনিউ, কোন প্রযোজনা সংস্থার হাত ধরে আসছে এই নতুন ধারাবাহিকটি?

তবে তারই মাঝে শোনা গেল সুসংবাদ। পর্দায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক। একেবারে মিষ্টি মধুর প্রেমের গল্প নিয়ে পর্দায় আসছে প্রেম অ্যাভেনিউ। আসন্ন এই ধারাবাহিকটি প্রযোজনা করছে ট্রিকস প্রোডাকশন হাউজ। ট্রিকস প্রোডাকশন হাউজ এর আগে ওয়েব সিরিজে কাজ করলেও এই প্রথমবার এই প্রযোজনা সংস্থার হাত ধরে আসছে ধারাবাহিক। অর্থাৎ টেলিভিশনে এটাই তাদের প্রথম কাজ। ট্রিকস প্রোডাকশন হাউজের কর্নধার একসময়কার জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী।

আরো পড়ুন: বিপ্লব ঘটালেন তথাগত! বিবৃতির সঙ্গে ‘লেসবিয়ান’ চরিত্র করতে রাজি দেবলীনা

কোন চ্যানেলে আসছে প্রেম অ্যাভেনিউ?

জানা যাচ্ছে এবার সৌরভের প্রযোজনা সংস্থার হাত ধরেই আসছে নতুন ধারাবাহিক। তবে স্টার জলসা বা জি বাংলায় নয়, কালার্স বাংলায় আসছে প্রেম অ্যাভেনিউ। কালার্স বাংলার একশো দিনের জন্য যে ধারাবাহিকগুলো আসতে চলেছে তাদের মধ্যে একটি হল প্রেম অ্যাভেনিউ। যদিও জানা যাবে আসন্ন এই ধারাবাহিকটিতে দেখা যাবে না কোন জনপ্রিয় অভিনেতাকে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি প্রযোজনা সংস্থা।