স্বস্তিকার বাবার কাছে দিব্যর নালিশ, কী এমন করে স্বস্তিকা? জানলে আপনিও অবাক হবেন

‘অনুরাগের ছোঁয়া’ (Tele Serial Anurager Chhoa) ধারাবাহিকে সূর্য-দীপার মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে । ভুল বোঝাবুঝি, ঝামেলা কিছুতেই মিটছে না । এতো গেল অনস্ক্রিনের কথা । অফস্ক্রিনে কিন্তু সমীকরণটা অন্য । দু’জনের মধ্যে ভীষণ ভাব ।টলিপাড়ায় কানাঘুষো খবর, দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti) ও স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) একে অপরের প্রেমে পড়েছেন । এখবর কতটা সত্যি ? সম্প্রতি, এই বিষয়ে মুখ খুলেছেন দীপা ওরফে স্বস্তিকা দত্ত ।

স্বস্তিকা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুরোটাই নাকি গুজব । দিব্যজ্যোতির সঙ্গে তাঁর খুব ভাল সম্পর্ক । দর্শকদের গুজব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন নায়িকা । তাঁর কথায়, সব শোনা কথা তো আর সত্যি হয় না । প্রেমের বিষয়ে স্বস্তিকা জানিয়েছেন, তিনি আপাতত সিঙ্গেল । এই মুহূর্তে কাজের প্রতি বেশি মন দিতে চাইছেন ।

এদিন একটি সংবাদ মাধ্যমের নেওয়া সাক্ষাৎকারে একে অপরের অনেক গোপন তথ্যই ফাঁস করে দেন তারা। এখন অব্দি কি ব্রেকআপের কোন অভিজ্ঞতা রয়েছে দুজনের? এর উত্তরে দিব্যজ্যোতি বলেন তার এমন কোন অভিজ্ঞতা নেই, আর প্রেম প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি সিঙ্গেল। যখন সময় হবে তখন ঠিক একটা না একটা কিছু হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে স্বস্তিকার উত্তর কিছুটা আলাদা। সে বলে তার সেই অভিজ্ঞতা রয়েছে।

অনস্ক্রিন তাদের মধ্যে যতই ঝামেলা ঝঞ্ঝাট চলুক না কেন অফস্ক্রিন তাদের সম্পর্ক একদম উল্টো। দুজনের মধ্যে অনেক ভাব। একে অপরের মা-বাবার সঙ্গেও বেশ ভালো সম্পর্ক তাদের। একে অপরের পিছনে লাগবে দুজনেই একটুও সুযোগ ছাড়ে না। এই দিন একটি সিক্রেট বহুবার বারণ করা সত্বেও স্বস্তিকার বাবার কাছে ফাঁস করে দেয় সূর্য। কি সেই সিক্রেট?

খাওয়াতে বরাবরই অনীহা স্বস্তিকার। দিব্যজ্যোতির কথা অনুযায়ী স্বস্তিকার ব্রেকফাস্ট করতে ভালো লাগে না লাঞ্চ করতে ভালো লাগেনা কিছুই খেতে ভালো লাগে না। অনেক খাবার নষ্ট করে সে। একদিন যখন স্বস্তিকার বাবা স্বস্তিকাকে লাঞ্চ দিতে আসে তখন স্বস্তিকার মনে পড়ে যে সে ব্রেকফাস্টই করেনি। আর এটা জানতে পেরে সঙ্গে সঙ্গে স্বস্তিকার বাবাকে জানিয়ে দেয় দিব্যজ্যোতি। এমনই হাসি মজা খুনসুটি চলতে থাকে তাদের মধ্যে।