এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সব থেকে জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই দর্শকদের প্রিয় নায়িকা হয়ে উঠেছে পর্ণা। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা এবং ধারাবাহিকের নায়ক সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা একজন ভ’ন্ড লোকের মুখোশ টেনে খুলে দিয়েছে। ইন্দ্র কুমার নামক একজন জঘন্য ঘৃণ্য মানুষকে মাঝ রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে ধারাবাহিকের নায়িকা। মেয়েদের সাথে অ’শালীন আচরণ করা যে ঠিক কতখানি নিকৃষ্টতম কাজ সেটা সকলের সামনে প্রমাণ করে মুখে কালি লেপে দিয়েছে সে। আর এই গোটা ঘটনায় সব সময়ের জন্য তার পাশে থেকেছে নায়ক সৃজন দত্ত। ন্যায় পেয়েছে বর্ষা সহ সমাজের অনেক মহিলারা।

এরপর দেখা যায় দত্ত বাড়িকে আনন্দে ভরিয়ে তুলতে এবং জেঠু জেঠির দীর্ঘ কয়েক বছরের বৈবাহিক জীবনকে নতুন করে ভালোবাসায় ভরিয়ে তুলতে তাদের বিবাহ বার্ষিকীতে আবার তাদের বিয়ে দেওয়ার পরিকল্পনা করে ধারাবাহিকের নায়িকা। কেবল পরিকল্পনা নয়, সবটা নিজে একা হাতে সামলায় সে এবং ধুমধাম করে বিয়ে জেঠু জেঠির। তাদের বিয়েতে দত্ত বাড়ির পাশাপাশি মেতে ওঠে ধারাবাহিকের অনুরাগীরাও।
এই এত সমস্ত কাণ্ডের মধ্যে দিয়ে আরও অনেক বেশি করে সৃজনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে ধারাবাহিকের নায়িকা পর্ণা। সে বুঝতেও পারেনা কখন নিজের অজান্তে শুধু বন্ধু থেকে ভালোবাসার মানুষের পরিণত হয়ে গিয়েছে সৃজন। একটা নিশ্চিন্ত নির্ভরশীল আশ্রয় হয়ে উঠেছে পর্ণার কাছে। প্রতিটা আনন্দ অনুষ্ঠানে এবং প্রত্যেকটা লড়াইয়ে নায়িকার পাশে থেকে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করে দিয়েছে নায়ক সৃজন।
আরও পড়ুন: উড়ান থেকে অনুরাগের ছোঁয়ায়! সোনার বড় বেলায় প্রবেশ করছে জনপ্রিয় নায়িকা!
সৃজনকে ভালোবেসে ফেলল পর্ণা
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ঝড় বৃষ্টির রাতে জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে সৃজনের কথাই ভাবতে থাকে ধারাবাহিকের নায়িকা। এমন সময় সেখানে চলে আসে সৃজন আর নায়িকাকে নিজের ভালোবাসার কথা জানায়। পর্ণাও সৃজনের প্রতি বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে। একে অপরের অনেকটা কাছে চলে আসে তারা। ঠিক এমন সময় সমস্তটা জানা সত্ত্বেও ইচ্ছে করে এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত দেয় কৃষ্ণা। সে এমন একটা ভাব করে যেন সৃজন পর্ণার কেউ নয়। এই গোটা বিষয়টায় ভীষণ কষ্ট পায় পর্ণা। সে বুঝতে পারে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। তবে কি এবার সেই কঠি’ন সিদ্ধান্তটা নেবে পর্ণা?





