স্টার জলসা (Star Jalsha) যে ধারাবাহিকগুলো প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে তার মধ্যে অন্যতম গীতা এলএলবি (Geeta LLB)। ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটি শুরু থেকেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। গীতার ভূমিকায় অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী হিয়া মুখার্জী (Hiya Mukherjee)।
তবে বর্তমানে একেবারে অন্য দিকে মোড় নিয়েছে গীতা এলএলবির গল্প। অগ্নিজিৎ মুখার্জীকে জামিন পাইয়ে দিয়েছে গীতা। আর তারপর থেকেই একটু একটু করে অগ্নিজিৎ মুখার্জীর মনে জায়গা করে নেয় গীতা। গীতার আচরণ, বুদ্ধি, বিচক্ষণতা সবটাই মন জয় করে নেয় অগ্নিজিৎ মুখার্জীর। আর সেই সঙ্গে ব্রজবালা দেবীর সঙ্গে সম্পর্ক ভালো হতে শুরু করে অগ্নিজিতের। চলমান ইনস্টিটিউট আসতে আসতে হতে শুরু করেছেন সাধারণ মানুষ।
গীতা এলএলবি আজকের পর্ব ৩১ আগষ্ট (Geeta LLB Today Episode 31 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে গীতা ও গিনীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছেন অগ্নিজিৎ মুখার্জী। তারপরই মুখার্জী বাড়িতে শুরু হয় এলাহী আয়োজন। এদিকে হাসপাতালে ফের হামলা হয় পদ্মর ওপর। যদিও যথাযথ সময়ে এসে পদ্মকে বাঁচিয়ে নেয় গীতা। আর সঙ্গে সঙ্গে সে ফোন করে বড় বাবুকে। গীতার ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে চলে আসেন বড় বাবু।

কি লুকাচ্ছেন বড় বাবু?
বড় বাবুকে রত্না নার্সের কথা জানিয়ে দেয় গীতা। কিন্তু রত্না বড় বাবুকে জানায় এইসবটাই করেছে অতসী নার্স। তাকে মিথ্যে বলে ডাক্তারের চেম্বারে পাঠিয়েছিল সে। যদিও সবটা অস্বীকার করে অতসী। তারপরই ফের রত্নাকে চাপ দিতে থাকেন বড় বাবু। যা দেখে গীতাও বুঝে যায় কিছু একটা ব্যাপার আছে। বড় বাবুকে গীতা বলে অতসীকে জিজ্ঞাসাবাদ করতে কিন্তু গীতার কোন কথাই শুনতে নারাজ বড় বাবু। তখনই গীতা বলে ‘এরকমটা করবেন না বড় বাবু। আপনার বাবা একজন সাধারণ কনস্টেবল হয়ে অনেক কষ্ট আপনাকে পরিয়ে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে সবটা বৃথা যেতে দেবেন না।’
আরও পড়ুন: যেমন মা তেমন মেয়ে! দীপার মতোই সাহসিকতার পরিচয় দিল রূপা!
বদলে গেলেন অগ্নিজিৎ মুখার্জী
গীতার কথা শুনেই চমকে যায় বড় বাবু। কিন্তু গীতাকে কিছু বলার আগেই আরেকজন অফিসার চলে আসে সেখানে। বড় বাবুর মুখের ভঙ্গি দেখে গীতা বুঝতে পারে একটা বড় কিছু হয়েছে। কিন্তু তখনই ফোন করে গীতাকে বাড়িতে ডেকে নেয় স্বস্তিক। বাড়িতে গিয়ে গীতা দেখে মুখার্জী বাড়িতে এসেছে তার বাবা মা। সবাইকে এত খুশি দেখে আনন্দে মন ভরে ওঠে গীতারও। গীতা বুঝতে পারে অগ্নিজিৎ মুখার্জী একেবারে বদলে গেছেন। এবার কি তবে জুড়ে যাবে মুখার্জী পরিবার? গিনিকে কি স্ত্রী হিসেবে মেনে নেবে সাত্ত্বিক? জানা যাবে আসন্ন পর্বে।





