হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’। কি? শুনেই রবি ঠাকুরের লেখা নষ্টনীড়ের কথা মনে পড়ে গেল তো? না যদি এমনটা ভেবে থাকে তাহলে ভুল ভাবছেন। এখানে আমাদের রবি ঠাকুরের ছোট গল্প নষ্টনীড়ের সঙ্গে এই নষ্টনীড়ের কোনও মিল নেই।
হইচই নিয়ে আসছে আবার এক নারীর লড়াই, তার ঘুরে দাঁড়ানোর গল্প। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। চরিত্রের নাম অপর্ণা৷ পরিচালনা অদিতি রায়ের। পরিবারকে কেন্দ্র করেই আবর্তিত অপর্ণার জীবন।
একেবারে নতুন লুকে দেখা যাবে সন্দীপ্তাকে। সন্দীপ্তার স্বামী ঋষভের চরিত্রে দেখা মিলবে সৌম্যর। যাকে আমরা দেখতে পাবো সান বাংলার বিয়ের ফুল ধারাবাহিকেও। তবে প্রধান চরিত্রে নয়। বরং পার্শ্ব চরিত্রে দেখা যাবে তাকে। তুমি আসবে বলে ধারাবাহিকে রাহুলের আগে সৌম্যই সন্দীপ্তার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়াও রুকমা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়ের মতো ওটিটির জনপ্রিয় মুখরাও থাকছেন সিরিজে৷ এর আগে দিতিপ্রিয়ার সঙ্গে হইচই-তে নারীকেন্দ্রিক সিরিজ ‘বোধন’ এ কাজ করেছেন সন্দীপ্তা। তবে অপর্ণা চরিত্রটা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং বলেই জানিয়েছেন অভিনেত্রী৷ তবে এখানে রয়েছে আরেকটা টুইস্ট।
দর্শকদের আরেক প্রিয় খুদে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে এই সিরিজে। আর এই খুদের অভিনেত্রীটি হলেন সবার প্রিয় রুপা। হ্যাঁ ঠিকই ধরেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রূপাকে খুব সম্ভবত সন্দীপ্তা আর সৌম্যর মেয়ের চরিত্রে দেখতে পাওয়া যাবে তাকে। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও ধীরে ধীরে প্রবেশ করছে রুপা। রুপার অভিনয় দর্শকদের এতটাই ভালো লাগে যার ফলস্বরূপ বাড়ছে অনুরাগের ছোঁয়ার টিআরপি। এবার রুপার ছোঁয়ায় কোন দিকে মোড় নেবে নষ্টনীড়? সেটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।






