জি বাংলার (zee bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ইচ্ছে পুতুল (Ichche putul)। সম্প্রতি শেষ হয়ে গেছে ধারাবাহিকটি । তারপর থেকেই ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাচ্ছে না নতুন কোন ধারাবাহিকে। অভিনেতা মৈনাক (Mainak), শ্বেতা (Shweta) এবং তিতিক্ষাকে (Titikshya) ফের টিভির পর্দায় দেখার জন্য অপেক্ষা করে আছেন দর্শক।
দর্শকরা বিশেষ করে উৎসাহী হয়ে আছেন তাদের প্রিয় মেঘের চরিত্রে অভিনয় করা তিতিক্ষার নতুন ধারাবাহিক নেই। শোনা যাচ্ছে এখনো জি বাংলার সাথে চুক্তিবদ্ধ আছেন তিতিক্ষা। সম্ভবত জি বাংলার নতুন কোন ধারাবাহিক এই ফের ছোট পর্দায় ফিরবেন তিতিক্ষা এমনটাই মনে করছেন তার ভক্ত অনুগামীরা।

ইচ্ছে পুতুল শেষ হয়ে যাবার পর অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল অভিনেত্রী তিতিক্ষার ছোট পর্দায় ফেরার জন্য। দর্শকদের মাঝে জি বাংলা চ্যানেলেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিতিক্ষা।। এবার সেই চ্যানেলকে বিদায় জানিয়ে নতুন চ্যানেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি শোনা যাচ্ছে স্টার জলসার একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে।
এমনি শোনা যাচ্ছিল যে, স্টার জলসায় একসাথে আসতে চলেছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। তার মধ্যে একটি ধারাবাহিক আসছে ক্রেজি আইডিয়াস মিডিয়ার তরফ থেকে। তবে এই ধারাবাহিকে একজন নয় শোনা যাচ্ছে থাকবেন দুজন নায়িকা। শোনা যাচ্ছে এই ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করবেন তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্তকে। নন্দিনী কে শেষবার দেখা যায় রামকৃষ্ণা ধারাবাহিকে। এবার নন্দিনীকে দেখা যাবে নতুন ধারাবাহিকের গল্পে দ্বিতীয় নায়িকা হিসেবে।
আরও পড়ুন: ঠাম্মির প্রায়শ্চিত্তের বিধান শুনে চমকে উঠলো তেজ! নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে তো সুধা?
নির্মাতারা তাদের এই ধারাবাহিকের জন্য ফাইনাল করে ফেলেছেন বলেই শোনা যাচ্ছে। ১৬ই সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে এই ধারাবাহিকের শুটিং। এই ধারাবাহিকের নায়ককে হতে চলেছেন এই নিয়ে দর্শকদের মনে জাগছে প্রশ্ন। তবে নির্মাতারা এখনই নায়কের জন্য কাউকে ফাইনাল করেননি। তবে শীঘ্রই এই ব্যাপারে চ্যানেল এবং নির্মাতাদের পক্ষ থেকে আপডেট জানানো হবে।





