ঝিল্লিকে বাঁচাতে তার সিঁথিতে সিঁদুর তুলে দিল ঋষি! প্রকাশ্যে নতুন প্রোমো

স্টার জলসার ( Star Jalsha ) জনপ্রিয় ধারাবাহিক তেঁতুল পাতা ( Tetul pataa )। এই ধারাবাহিকে দেখা যায়, মা মরা মেয়ে ঝিল্লি ভাবে তার জীবনটা বোধহয় স্বপ্নের মত হবে। সে বাস্তব জীবনে পরিবারের থেকে সেভাবে ভালোবাসা পায়নি, তার বাবা সৎ মায়ের প্ররোচনায় তার সাথে খারাপ ব্যবহার করে তাই সে ভাবে সানিকে বিয়ে করে তার জীবনটা একদম সুন্দর হয়ে যাবে। তার প্রেমিক সানিকে বিয়ে করবার জন্য বিয়ের দিন বাড়ি ছাড়ে সে।

ঝিল্লির বাবা এমন একজনের সাথে ঝিল্লির বিয়ে ঠিক করেছিল যে আগে থাকতেই বিবাহিত। ব্যবসায়িক স্বার্থে এই বিয়ে ঠিক করা হলেও ঝিল্লি এই বিয়ে করতে চায় নি, কারণ সে তার মনের মানুষকে বিয়ে করতে চেয়েছিল, সুখী হতে চেয়েছিল। তাই সে বিয়ের মন্ডপ ছেড়ে কনের বেশে পালিয়ে আসে। মাঝ রাস্তায় তার দেখা হয় ঋষির সাথে। ঋষি তাকে সানির বাড়িতে নিয়ে যায় কিন্তু সানি সেখানে ছিল না।

Tetulpata was liked by Audience

তখন ঋষি তাকে তেঁতুল পাতায় নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে কোকো, মোমো, মিষ্টি নামে ঋষির তিন ভাগ্না ভাগ্নিকে নিয়ে আনন্দে মেতে ওঠে ঝিল্লি। পরিবারের কিছু সদস্য তাকে মন থেকে না মানতে পারলেও অনেকেই তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। সেই কারণে একবার ঝিল্লিকে ঋষির এক ভাই বাড়ি থেকে তাড়িয়ে দিলে তেঁতুল পাতা বাড়ির সবাই ভোটিং করে তাকে ফিরিয়ে আনে।

কী দেখা গেল নতুন প্রোমোয়?

নিজের পরিবারে ভালোবাসা না পাওয়া, মা মরা ঝিল্লি তেঁতুল পাতা বাড়িতে সকলের ভালোবাসা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে ওঠ। তবে সম্প্রতি ধারাবাহিকের যে প্রোমো দিয়েছে, তা দেখে ঘুম উড়ে গিয়েছে দর্শকের। দর্শকরা কেউ বুঝতে পারছেন না কী থেকে কী হয়ে গেল ঝিল্লির জীবনে! প্রোমোতে দেখা যাচ্ছে এক ধাক্কায় যেন ছেলেমানুষ ঝিল্লি বড় হয়ে গেছে। সে বুঝতে পেরেছে সে কত বোকা ছিল।

এরপর দেখা যায় যে ঝিল্লির সৎ মা একজন বিবাহিত পুরুষের সাথে ঝিল্লির বিয়ে দিয়ে দিতে চায়! ঝিল্লি সেই বিয়ে করতে না চাইলে তাকে রীতিমত জোর করা হয়। তারপর অন্যান্য ধারাবাহিকের মতই দেখা যায় বিপদের হাত থেকে ঝিল্লিকে বাঁচাতে চলে এসেছে কংস মামা ঋষি আর কোনরকম পথ খোলা না পেয়ে ঋষি বিয়ে করে নিয়েছে ঝিল্লিকে। সকলের সামনে বিয়ের মন্ডপে ঝিল্লির সিঁথিতে সিঁদুর দিয়েছে সে।