ঝড় জল মাথায় নিয়ে তেজের কাছে পৌঁছালো সুধা! বিস্কিট দিয়েই কামাল করবে সে! জমে গেল আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে বর্তমানে অন্যতম একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই জমে উঠেছে। একের পর এক চমক নিয়ে আসছে প্রতিদিন। আর তাছাড়াও এই ধারাবাহিকের নতুন জুটি দর্শকদের ভীষণই পছন্দের হয়ে উঠেছে অল্প সময়ের মধ্যেই। ধারাবাহিকে হানি (Honey Bafna) এবং সোনামনিকে (Sonamoni Saha) জুটি বাঁধতে দেখা গেছে।

প্রতি সপ্তাহতে নানান রকম টুইস্টের মাধ্যমে ধারাবাহিকের গল্প এগোচ্ছে। গতকালের পর্বে দেখানো হয়েছে যে সুধা ঝড় বৃষ্টি মাথায় করে বেরিয়ে পরে রাস্তায়। তেজের কাছে পৌঁছানোর জন্য। তখনই ওই রাস্তা দিয়ে ইমন গাড়ি নিয়ে ফিরছিল তেজের ফ্যাক্টরি থেকে। সুধা কে দেখতে পেয়ে ইমন ড্রাইভারকে গাড়ির স্পিড বাড়িয়ে দিতে বলে।

Subho bibaho today episode 10 September

শুভ বিবাহ আজকের পর্ব ১৫ সেপ্টেম্বর (Shubho Bibaho Today Episode 15 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সুধাকে ইচ্ছে করে গাড়ি দিয়ে ধাক্কা মারে ইমন। গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে সুধা। তার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছে যায় তেজের কাকা এবং সমুদ্র। সেখান থেকে তারা সুধাকে উদ্ধার করে আনে। এরপর সোজা গিয়ে পৌঁছায় তেজ ফ্যাক্টরিতে।

তেজের ফ্যাক্টরিতে পৌঁছে সুধা দেখে পুজোর কোনো আয়োজন হয়নি। ঝড় জলে সব ভেসে গিয়েছে। আর তেজ খুব ভেঙে পড়েছে। কিন্তু সুধা তেজেকে আশ্বাস দিতে থাকে যাতে তেজ ভেঙে না পরে। তেজ তখন সুধাকে বলে এইসব তার সুধাকে কষ্ট দেওয়ার ভুল বোঝার শাস্তি পাচ্ছে সে। অন্যদিকে বাড়ির লোকজন সবাই পুজো নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কিভাবে সব টা হবে সেই নিয়েই ভয় হতে থাকে সবার। এরই মাঝে ঠাম্মা ফোন করে তেজের খোঁজ নেয়। তেজ তখন জানায় সে কথা রাখতে পারেনি। গণেশ পূজার কোনো আয়োজন সে করতে পারেনি।

অন্যদিকে আবার ত্বরিতা ভাবতে থাকে বাইরে এত ঝড় বৃষ্টি জোরে জোরে বাজ পড়ছে এরমধ্যে নিশ্চয় সুধার কোনো বড় বিপদ তো হবেই। আর ইমনও ভাবতে থাকে তার পথের কাঁটা সুধা রাস্তা থেকে সরে গেছে। কিন্তু সে গুড়ে বালি। সুধা গিয়ে তেজের হাতে হাতে পুজোর আয়োজন করতে থাকে।

সুধা তেজকে বলে গোডাউনে নিশ্চই বিস্কুটের প্যাকেট রয়েছে। সেগুলো সুধাকে এনে দিতে। সুধার মাথায় কি চলছে কেউই বুঝতে পারে না। কিন্তু সুধার উপর সকলেরই অগাধ বিশ্বাস রয়েছে। কিন্তু কিভাবে এই ঝড় দুর্যোগের পুজোর আয়োজন করবে সুধা, এবারে সেটাই দেখার অপেক্ষা।