শুরু হচ্ছে এক গুচ্ছ নতুন ধারাবাহিক! প্রকাশ্যে জলসার নতুন মেগার প্রথম প্রোমো

বর্তমানে টেলিভিশনের পর্দায় প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক (Serial) শুরু হচ্ছে। প্রতিটি চ্যানেলে নতুন নতুন ধারাবাহিক (Serial) নিয়ে হাজির হচ্ছে পরিচালক প্রযোজকেরা। আর সেই সমস্ত নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে নবাগত সব অভিনেতা অভিনেত্রীদের। প্রতিদিন কত নতুন নতুন বাংলা ধারাবাহিক (Serial) দেখতে পাই আমরা।

সম্প্রতি স্টার জলসার পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। নতুন ধারাবাহিক গুলি শুরুর সাথে সাথে বেশ কিছু পুরনো ধারাবাহিকও শেষ হতে চলেছে। যদিও কোন ধারাবাহিক শেষ হচ্ছে তা এখনো জানা যায়নি। তবে নতুন ধারাবাহিক গুলির প্রোমো ভিডিও এক এক করে প্রকাশিত হচ্ছে স্টার জলসা চ্যানেলে। আর ধারাবাহিক গুলির নতুন প্রোমো ভিডিও দেখার পর থেকে তো দর্শকেরা ব্যাপক উত্তেজিত নতুন ধারাবাহিকগুলি নিয়ে।

সম্প্রতি সেরকমই নতুন কিছু প্রোডাকশন হাউসের তরফ থেকে স্টার জলসায় আনা হচ্ছে বেশকিছু নতুন ধারাবাহিক। এর মধ্যে একটি হলো ‘দুই শালিক’। যার প্রমো ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে স্টার জলসার পর্দায়। আর এই প্রমো ভিডিও সামনে আসার পর থেকে দর্শকদের মধ্যে এই ধারাবাহিক দেখা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। অন্যদিকে আরও এক নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে।

প্রকাশ্যে আরেক নতুন ধারাবাহিকে প্রোমো

স্টার জলসার আরেক নতুন ধারাবাহিকের নাম ‘রাঙামতি তীরন্দাজ’। এই নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে স্টার জলসার পক্ষ থেকে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে এক জঙ্গলে বেড়ে ওঠা নারীর গল্প। সে ছোট থেকেই জঙ্গলে মানুষ হয়েছে অভাব অনটনের মধ্য দিয়ে। তীরন্দাজে সে পারদর্শী। এই গল্প নিয়েই এগোবে ধারাবাহিকের আগামী দিনের গল্প তা প্রোমো ভিডিও দেখে স্পষ্ট।

যদিও এই ধারাবাহিক কবে থেকে শুরু হবে, কখন দেখা যাবে তা এখনো জানা যায়নি। এমনকি ধারাবাহিকের প্রোমো ভিডিওতে যেই নায়িকাকে দেখা যাচ্ছে তীরন্দাজের ভূমিকায় তার পরিচয়ও জানা যায়নি। সবটাই ক্রমশ প্রকাশ্যে। তবে একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হবার খবর শোনার পর দর্শকের মনে প্রশ্ন উঠেছে তবে কোন কোন ধারাবাহিক শেষ হতে চলেছে? এ বিষয়ে এখনো চ্যানেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।