টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে বেশ সুপরিচিত কৌশানি মুখার্জী। কাজের মাধ্যমে বেশ ভালই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। কলকাতায় জন্ম হয় কৌশানীর। তিনি গড চার্চ স্কুলে শিক্ষারত ছিলেন। এরপর তিনি বি.কম বিষয়ে শিক্ষালাভ করেন হেরম্বচন্দ্র কলেজে। একই সময় তিনি মিস বিউটি অব কলকাতা সন্মানে সন্মনিত হন। পারবো না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে অভিনয়ের মাধমে কৌশানী তার কর্মজীবন শুরু করেন। এই ছবিতে তার বিপরীতে কাজ করেন বনি সেনগুপ্ত। এরপর কেলোর কীর্তি, তোমাকে চাই, জিও পাগলা , জামাই বদল প্রভৃতি অনেক ছবিতেই দেখা গেছে তাকে।
বড়ো পর্দা থেকে ছোট পর্দা সব জায়গার অভিনেতা ও অভিনেত্রীদেরকেই লাইভ স্টেজ শো করতে দেখা যায়। আর এখন রীতিমতো নিয়ম হয়েছে , যে অভিনেতা অভিনেত্রীই আসুন না কেন তাদেরকে দর্শকের চাহিদানুযায়ী নাচ এবং গান সবই করতে হবে। অভিনেতা এবং অভিনেত্রীদেরকে বেশিরভাগ সময়ই গান গাইতে অনুরোধ করেন দর্শক। সে তিনি গান পারেন কি না পারেন তাকে গান গাইতেই হবে। আর এই গান গাইতে গিয়ে কখনো কেউ খুব প্রশংসিত হয় আবার কখনো কেউ ভীষণরকম চরম পর্যায়ে ট্রোল হয়। ঠিক একইরকম ভাবে কৌশানী মুখার্জী একটি স্টেজ শো করতে গিয়ে গান গেয়ে চরমভাবে ট্রোল হলেন সোশ্যাল মিডিয়ায়।
ডিজে অলোক ফেসবুক পেজ থেকে ভাইরাল হয় এই ভিডিওটি। যেখানে মঞ্চে বেসুরো গলায় চেন্নাই এক্সপ্রেস সিনেমার “লুঙ্গি ডান্স” গানটি গাইতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যদিও ভিডিওটির রিয়েক্টের বেশিরভাগ হা হা রিয়েক্ট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীর পরনে ছিল কালো প্যান্ট এবং রুপোলি রঙের টপ। দর্শকদের জন্য স্টেজ শো করতে গিয়ে ভীষণরকম ভাবে কটাক্ষের শিকার হন অভিনেত্রী। যেমন একজন দর্শক লিখেছেন, “এর থেকে ট্রেনে যারা গান করেন তাদের গলা অনেক ভালো”, অন্যজন লিখেছেন, “এর থেকে রামগঞ্জের গান অনেক ভালো,,” এছাড়াও আরও অনেক মন্তব্য ঠিক এইরকম, “রানুদির থেকে অনুপ্রেরণা পেয়েছে মনে হয়,”, “আপনি অ্যাকট্রেস এক্টিং করেন, এসব করে নিজের মান সম্মান কেন খাচ্ছেন! কোন মানে হয়”।
রানী রাসমনির দিতিপ্রিয়াকে কে না চিনে। দিতিপ্রিয়ার জনপ্রিয়তা আকাশছোঁয়া। তিনি যাই করেন, কিংবা যাই বলেন তাই উঠে আসে সংবাদ শিরোনামে। অত্যন্ত কম বয়সেই এমন জনপ্রিয়তা লাভ করা সহজ নয়। তবে এই জনপ্রিয়তাই মাঝে মধ্যে হয়ে ওঠে অভিশাপ। তারকাদের প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় অত্যন্ত সন্তর্পণে। নয়তো হোঁচট খেলেই একেবারে মুখ থুবড়ে পড়তে হয়। তেমনটাই ঘটেছিল দিতিপ্রিয়া রায়ের সঙ্গে। বছর দুয়েক আগে এক উৎসবে কলঙ্কিনী রাধা লোকসঙ্গীতটি গেয়েছিলেন দিতিপ্রিয়া। গ্রামে এবং শহরের বিভিন্ন জায়গাতেই তারকারা অনুষ্ঠানে যোগদান করেন। গান, নাচ, তাঁদের থেকে সবকিছুরই আশা রাখে দর্শকমহল। দর্শকদের অনুরোধ রাখতে গিয়েই কলঙ্কিনি রাধা গেয়ে উঠেছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। কৌশানীর মত বিপাকে পড়তে হয় তাকেও।
চোখ ঘোরাতেই এমন ট্রলার শিকার হওয়া অভিনেত্রীদের অনেক দেখতে পাওয়া যাবে। জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রীও ট্রোলড হয়েছেন সোশাল মিডিয়ায়। কারণটা আবারও গান। মঞ্চে রবীন্দ্রসঙ্গীত গেয়ে নেটপাড়ায় ভাইরাল হলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। অভিনেত্রী হিসাবে তাঁকে নিয়ে এহেন সমালোচনার মুখে পড়তে হয় নি কোনোদিন। কিন্তু সম্প্রতি তিনি যা ঘটিয়েছেন, তাতেই সোশাল মিডিয়া সরগরম। নেটিজেনদের মনে ফিরে এসেছে দিতিপ্রিয়ার স্মৃতি।





