স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক কথা (Kothha)। প্রথম থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। গত সপ্তাহে বাংলার সমস্ত ধারাবাহিকগুলোকে হারিয়ে বেঙ্গল টপার হয়েছিল কথা। আর এই ধারাবাহিকের যে চরিত্রটি দর্শকদের মন জয় করে নিয়েছে তিনি সেলিব্রিটি সেভ এভি অর্থাৎ অগ্নিভ গুহ। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharjee)।
কথা ধারাবাহিকে অভিনেতা সাহেব ভট্টাচার্যের অসাধারণ অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। অগ্নিভর কথাবার্তা, আচরণ সবটাই তাক লাগিয়ে দিয়েছে বাংলার তরুণীদের। বলাই বাহুল্য, বর্তমানে বাংলার তরুণীদের ক্রাশ হয়ে উঠেছে এভি। স্বাধীনচেতা, স্পষ্টবাদী এই চরিত্রটির ফ্যান বর্তমানে আট থেকে আশি সকলেই।
আর সেই কারণেই বারবার দর্শকদের মাঝে চর্চায় উঠে আসে অভিনেতার ব্যক্তিগত জীবন। অভিনেতার দৈনিক জীবনযাপন, তার পছন্দ অপছন্দ সবকিছু জানতেই ভীষণ আগ্রহী অভিনেতার অনুরাগীরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানা গেছে অভিনেতার এমন কিছু ব্যক্তিগত জিনিসের বিষয়ে যা আগে কখনও দর্শকদের জানাননি সাহেব। অভিনেতার ব্যাগ থেকে বেরিয়ে এসেছে বেবী ওয়েল। কিন্তু কেন? বেবী ওয়েল দিয়ে কি করেন অভিনেতা?
কী কী বেরিয়েছে অভিনেতা সাহেব ভট্টাচার্যের ব্যাগ থেকে?
সম্প্রতি কথা ধারাবাহিকের সেটে পৌঁছে গিয়েছিল সংবাদ মাধ্যমে। সেখানেই সংবাদ মাধ্যমের অভিনেতা উৎঘাটন করেন তার ব্যাগের ভিতরে থাকা জিনিসপত্রের রহস্য। অভিনেত্রী সুস্মিতা দে তার ব্যাগ থেকে বের করছিলেন একের পর এক জিনিস আর চোখ বন্ধ করে কেবল ছুঁয়ে জিনিসগুলো কি সেটাই ধারণা করছিলেন অভিনেতা। ডিওডোরেন্ট থেকে শর্পনার, অভিনেতার ব্যাগ থেকে বেরিয়েছে অনেক কিছুই।
সঙ্গে বেরিয়েছে ক্রিম, সু পলিশ, ওয়াটার স্প্রে, চশমা।
আরও পড়ুন: শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ, শুভ বিবাহ ছাড়তে বাধ্য হচ্ছেন ধারাবাহিকের অন্যতম স্তম্ভ
বেবী ওয়েল দিয়ে কি করেন অভিনেতা সাহেব ভট্টাচার্য?
তবে ব্যাগের থেকে একের পর এক জিনিস বেরোতে বেরোতেই হঠাৎ অভিনেতার ব্যাগ থেকে বেরিয়ে আসে বেবী ওয়েল ও বেবী ক্রিম। যা দেখে রীতিমতো অবাক সাংবাদিকরা। অভিনেতা হেসে জানান অনেকসময় মুখে ময়েশ্চরাইজার হিসেবে বেবী স্ক্রিম ব্যবহার থাকেন তিনি। সঙ্গে বলেন বেবী ওয়েল তিনি ব্যবহার করে থাকেন মুখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য। ক্যামেরার সামনে তার চকচকে মসৃণ ত্বকের রহস্য নাকি এই বেবী ওয়েল। সঙ্গে সাহেব হেসে এও বলেন ‘বেবী ওয়েল, বেবী ক্রিম আছে কিন্তু বেবীটা কোথায়? সেটাই নেই।’ অভিনেতার কথা শুনেই হেসে ওঠেন কথাও। আপনাদের কেমন লাগে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে?





