চলতি মাসের শেষেই আসছে জলসায় নতুন মেগা! থাকছেন জনপ্রিয় নায়ক নায়িকা!

বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে এক ঝাঁক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব তাড়াতাড়ি। স্টার জলসা (Star jalsha), জি বাংলা (Zee Bangla) প্রতিটি চ্যানেলে নতুন নতুন ধারাবাহিক শুরু হচ্ছে খুব শীঘ্রই। আসলে ধারাবাহিক হল বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই ধারাবাহিক যদি নিত্য নতুন ভাবে দর্শকের কাছে ফিরে না আসে তাহলে তো বিনোদন জগতের একটা বড় অংশে খামতি থেকে যায়।

সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা নিজেদের সারাদিনের ক্লান্তি দূর করতে এই ধারাবাহিক গুলো দেখে থাকেন। তাই বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধারাবাহিক গুলিকে ধরা হয়। নিত্য নতুন ধারাবাহিক চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসা হয় বলেই ধারাবাহিক দেখার প্রতি দর্শকদের উৎসাহ এত বেশি থাকে। নতুন নতুন গল্প নিয়ে যদি ধারাবাহিক গুলি দর্শকদের সামনে না আসে তাহলে একই ধারাবাহিক দেখতে দেখতে দর্শকের বিরক্ত হয়ে উঠবেন।

তবে বর্তমানে ধারাবাহিক পুরোটাই টিআরপি নির্ভর। যদি কোন ধারাবাহিক প্রতি সপ্তাহে ভালো ফলাফল করে তাহলে ধারাবাহিকটি থাকবে টিভির পর্দায়। এমনও অনেক ধারাবাহিক রয়েছে যেগুলি দুবছরের বেশি সময় ধরে চলেছে টেলিভিশনের পর্দায়। আবার এমনও অনেক ধারাবাহিক রয়েছে যেগুলি মাত্র তিন চার মাসে শেষ হয়ে গিয়েছে। আর এই টিআরপি রেটিং নির্ভর করে দর্শকদের উপরে। দর্শক কোন ধারাবাহিককে কতটা ভালোবাসা দিচ্ছে সেটার উপর নির্ভর করেই টিআরপির নম্বর দেওয়া হয়।

জানা গিয়েছে নতুন ধারাবাহিকের সময় এবং দিনক্ষণ

সম্প্রতি স্টার জলসার পর্দায় আসছে দুটি নতুন ধারাবাহিক। এক হল দুই শালিক এবং দ্বিতীয়টি হল রাঙামতী তীরন্দাজ। ইতিমধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও দেখা হয়ে গেছে দর্শকদের। প্রোমো ভিডিও দেখার পর থেকেই দর্শকের মনের প্রশ্ন উঠেছে কবে ধারাবাহিক দুটি শুরু হবে টিভির পর্দায়, কবে আবার শুরু হবে নতুন ধারাবাহিক। যদিও এর উত্তর চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে এখনো সঠিকভাবে পাওয়া যায়নি। তবে কানাঘুসো শোনা যাচ্ছে কবে থেকে এবং কখন এই ধারাবাহিক শুরু হতে পারে।

এর আগেই জানা গিয়েছে স্টার জলসা নতুন ধারাবাহিনীর দুই শালিক শুরু হচ্ছে চলতি মাসের শেষের দিকে। ৩০শে সেপ্টেম্বর সন্ধ্যে সাড়ে সাতটার থেকে দেখা যাবে নতুন ধারাবাহিক দুই শালিক। এবারে শোনা যাচ্ছে আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকেই সন্ধে ছটায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে রাঙামতী তীরন্দাজ। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো সঠিক কোন খবর জানানো হয়নি।