টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মেগা ধারাবাহিকের মধ্যে অন্যতম হল স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ইতিমধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর স্টার জলসার পর্দায় ফিরেছে সোনামণি সাহা (Sonamoni Saha) এবং হানি বাফনা (Honey Bafna)। নতুন জুটিকে দর্শক প্রথম দিন থেকেই অনেক ভালোবাসা দিয়েছে। ধারাবাহিকটি নতুন নতুন টুইস্ট এর মাধ্যমে প্রতিদিনই জমিয়ে রাখে দর্শকদের। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক ভালো ফলাফল করে প্রতি সপ্তাহতেই।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে তরিতাকে ঠাম্মির সামনে ধরিয়ে দেয় সুধা কিভাবে তৈরি তা কখন চুরি করেছে সব প্রমাণ সমেত ঠাম্মির সামনে নিয়ে আসে সে সে সময়ের মধ্যে ঘটনানের হারও ফিরিয়ে দেয় ঠাম্মিকে দেওয়া কথা সে রাখে। এরপর চুরি করার অপরাধে ঠাম্মি ত্বরিতাকে বসু মল্লিক বাড়িতে থেকেই সংশোধনাগারের মতো শাস্তি ঘোষণা করে দেয়। অন্যদিকে তেজদের ফ্যাক্টরি পুজো দেখতে আসার কথা জানায় বিচারকেরা। তাদের পুজোর প্রতিযোগিতায় বাছাই করা হয়েছে তেমনটাই জানায় তেজ। বিচারকদের আসার খবর পেয়ে ইমন এবং তার মা আবার নতুন করে তেজদের ক্ষতি করার চেষ্টা করে। ইমন এবং তার মা মিলে প্ল্যান করতে থাকে কিভাবে বিচারকদের সামনে বসু মল্লিক পরিবারের মান সম্মান নষ্ট করা যাবে।

শুভ বিবাহ আজকের পর্ব ২৫ সেপ্টেম্বর (Shubho Bibaho Today Episode 25 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বিচারকদের সামনে তেজদের ফ্যাক্টরির পুজো পন্ড করতে ইলেকট্রিকের মেন লাইনের তার কেটে দেয় ইমন এবং তার মা। হঠাৎ করেই লাইট চলে যাওয়ায় বিপদে পড়ে তেজরা। আর ঠিক তার কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হয় বিচারকেরা। তারা এসে পুরো ফ্যাক্টরি অন্ধকার দেখলে পূজাকে প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করার কথা বলে। কিন্তু ঠিক তখনই সুধা বিচারকদের আটকে দেয়। অন্যদিকে সমুদ্র এবং ঝিনুক মিলে ইলেকট্রিশিয়ান নিয়ে এসে মেইন লাইনের কাজ ঠিক করতে থাকে। সুধা আবারো নিজের বুদ্ধি দিয়ে বসু মল্লিক পরিবারের মান সম্মান রক্ষা করে। সুন্দর আরতি আয়োজনের মাধ্যমে বিচারকদের অবাক করে দেয় সে।
গনেশ আরতি শেষ হলে সঙ্গে সঙ্গেই লাইট চলে আসে। কিন্তু তার আগে অন্ধকারের মধ্যে ইমনকে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে সুধা। ইমন জলের মধ্যে কালি মিশিয়ে গণেশ মূর্তি নষ্ট করার জন্য দাঁড়িয়েছিল। সুধা ইমনকে চিনতে না পারলেও তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে। তারপর সুধা ইমনের হাত ধরে টানতে টানতে তাকে ফ্যাক্টরির ভিতর নিয়ে আসে। অন্যদিকে লাইট আসার পর বিচারকেরা মন ভরে দেখতে থাকে গণেশ ভর্তি আর প্রশংসায় ভরিয়ে দেয়। এরপর ইমন কে চেপে ধরে সুধা, ঝিনুক এবং সমুদ্র। যেহেতু ইমনের মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল তাই তাকে প্রথমে কেউ চিনতে পারেনা।
আরও পড়ুনঃ দীপাকে ভুলে নতুন শহরে সূর্যর জীবনে নতুন সঙ্গিনী! মায়ের জায়গায় অন্য কাউকে আনতে ব্যস্ত সোনা!
অন্যদিকে সুধার জন্য সুধার মা চিন্তা করতে থাকে। কি করে তেজ তাদের সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটালো সেটা ভাবতে থাকে তারা। কিন্তু সুধার দাদা এবং ভাই মিলে সুধার মাকে বোঝাতে থাকে যে এই কাজ তেজের পক্ষে করা সম্ভব নয়। এরকম ছেলে নয় তেজ। তারা তেজকে যতটুকু চিনেছে তাতে তেজকে খুবই ভালো ছেলে মনে হয়েছে। অন্যদিকে সুধার জেঠিমা এবং বৌদি মিলে নতুন ফন্দি আঁটতে থাকে। এরপর দেখা যায় সুধা ইমনের মুখের থেকে ওড়না সরিয়ে তাকে চিনতে পারে। কিন্তু ইমনের মধ্যে এতটুকু অপরাধবোধ কাজ করে না এই কাজের জন্য। উল্টে সে সুধাকে অপমান করতে থাকে। এসব দেখে ঝিনুক তার দিদির অপমানের শোধ নিতে আর গনেশ পুজো নষ্ট করার সাহস দেখানোর জন্য ইমনের বানানো কালি মেশানো জল ইমনের মাথাতেই ঢেলে দেয়। দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে ইমনের মা। কিন্তু ইমনের এই কারসাজি কি ধরা পড়বে সকলের সামনে? সেটাই দেখার অপেক্ষা।





