বঁধুয়ার পর শেষ হচ্ছে আরও এক জনপ্রিয় মেগা! এই ধারাবাহিকেই ফিরেছিলেন গাঁটছড়া’র নায়ক!

ধারাবাহিক শুরু হলে তা কখনো না কখনো শেষ হবে এটাই খুব স্বাভাবিক। তেমনি ধারাবাহিক জগতে একের পর এক ধারাবাহিক যেমন শুরু হচ্ছে তেমন শেষ হচ্ছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। টিআরপি কম থাকার কারণে ধারাবাহিকগুলি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ধারাবাহিকের পুরোটাই নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। তাই কোনো ধারাবাহিকের টিআরপি কমতে শুরু করলে সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়।

ইতিমধ্যে বেশ কিছু চ্যানেলে একগুচ্ছ নতুন ধারাবাহিক আসছে। স্টার জলসা, জি বাংলা, কলার্স বাংলার বিভিন্ন চ্যানেলে আসছে বিভিন্ন ধরনের নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে দুই নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দাতেও কয়েকদিন আগে শুরু হয়েছে একটা নতুন ধারাবাহিক। সে কারণে শেষ হয়ে গিয়েছে একগুচ্ছ পুরনো ধারাবাহিক।

যেমন জি বাংলার পর্দায় শেষ হয়েছে কে প্রথম কাছে এসেছি, স্টার জলসার পর্দায় শেষ হচ্ছে বধূয়া। এবারে ঠিক সেরকমই আরেক জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে মাত্র তিন মাসের মাথাতে। টিআরপি রেটিং কম থাকার কারণে মূলত ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে এত তাড়াতাড়ি। টিআরপি রেটিং যদি কম থাকে তাহলে কোনো চ্যানেলের পক্ষ থেকে কোনো ধারাবাহিক সম্প্রচারিত করা হয় না। এখন তিন মাসের মধ্যে যদি টিআরপি ভালো হয় তবে সেই ধারাবাহিক টিকবে নয়তো তিন মাসের মাথা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক

সম্প্রতি বন্ধ হতে চলেছে আকাশ আটের একটি জনপ্রিয় ধারাবাহিক। ধারাবাহিকের বয়স হয়েছিল মাত্র তিনমাস। এই তিন মাসে মোটেই ভালো ফলাফল করেনি এই ধারাবাহিক। ধারাবাহিকের নাম হল সাহিত্যের সেরা সময় বউ চুরি। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল রাজর্ষি মুখোপাধ্যায়, বহ্নি চক্রবর্তী, অয়ন্যা চট্টোপাধ্যায়, রিয়াজ লস্কর সহ আরও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের।

প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে এই ধারাবাহিক শুরু হয়েছিল। ধারাবাহিকটি পরিচালনা করছিলেন বিজয় জানা। গত ৫ই আগস্ট থেকে সন্ধ্যে ৭:৩০ তে এই ধারাবাহিক দেখা যাচ্ছিল আকাশ আটের চ্যানেলে। টিআরপি রেটিং তালিকায় কোনো সপ্তাহেই ভালো ফলাফল করতে পারেনি এই ধারাবাহিক সেই কারণেই বন্ধ করে দেওয়া হলো মাঝপথে।