বর্তমানে সমাজ যত উন্নত হচ্ছে, টেকনিক্যাল জিনিসগুলো যত রপ্ত করছেন মানুষ তত যেন সাইবার ক্রাইমের (Cyber Crime) সংখ্যাও বাড়ছে। প্রায়দিনই এই সাইবার ক্রাইমের মতন ঘটনার কথা আমরা শুনে থাকি। এবারে সেই সাইবার ক্রা’ইমের শিকার হলেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পরিচালকের সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখন হ্যাকারদের কবলে।
রাজ চক্রবর্তীর একাউন্ট হ্যা’ক
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যেই প্রোফাইল গুলি হ্যাক করা হয়েছে সেগুলোর মধ্যে একটি রাজের ব্যক্তিগত প্রোফাইল এবং অন্য আরেকটি হলো রাজের প্রযোজনা সংস্থার প্রোফাইল। হ্যাক হওয়ার পর থেকেই রাজের ব্যক্তিগত প্রোফাইল দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে। তবে পরিচালকের প্রযোজনা সংস্থার প্রোফাইলের একটি স্ক্রিন শট পাওয়া গেছে, সেখানে বিদেশি ভাষায় কিসব লেখা আছে।
এই ঘটনার পর রাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার বিষয়ে তিনি খুব একটা পারদর্শী নন, তার কারণে সেই একাউন্ট গুলি সামলানোর জন্য একটি আলাদা টিম রয়েছে। তারাই বেশ কয়েকবছর ধরে দেখাশোনা করছে। পেজের নাম হঠাৎ বদলে যাওয়ায় সবার ফোন নোটিফিকেশন গিয়েছে, সবাই তারপর থেকেই রাজকে ফোন করে জানতে চেয়েছে।
শেষ অনেকদিন ধরেই নাকি রাজের ফেসবুক প্রোফাইলে সমস্যা হচ্ছিল। কিন্তু তার প্রোফাইল যে হ্যা’কারের নিশানায় রয়েছে সেটা বুঝতেই পারেনি কেউ। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রা’ইম শাখায় এই সম্পর্কে অভিযোগ জানানো হয়েছে। এছাড়াও মেটা কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে। দেখা যাক সবাই মিলে কি করতে পারে, রাজ তার দুটি একাউন্ট খুঁজে পায় কিনা।
আরও পড়ুনঃ যিশু নীলাঞ্জনার পর টলি পাড়ায় ফের বিচ্ছেদের সুর! ভেঙে গেল টলি নায়িকার দীর্ঘদিনের সম্পর্ক!
দিনে দিনে এই সাইবার ক্রাইমের মতো ঘটনা যেন বেড়েই চলেছে। হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া থেকে শুরু করে ব্যাংক একাউন্ট ইন্সটাগ্রাম, ফেসবুক সব হ্যাক করে নিচ্ছে মুহূর্তের মধ্যে। এইজন্য প্রত্যেকেই কোন অচেনা ফোন নাম্বার থেকে আশা মেসেজ বা লিংকে ক্লিক করতে বারবার না করে দেওয়া হয়। কারণ একটা ক্লিকই আপনার সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে।





