বর্তমান সময়ে অনেক কিছুই পাল্টে গিয়েছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক এসব এখন আর নতুন কিছু নয়। সেরকমই আরও একটি ঘটনা উঠে এলো। এখনকার দিনে দাঁড়িয়ে যেন বিয়ে হওয়ার পরেও আরেকজন বান্ধবী থাকা ভীষণই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে নায়ক নায়িকাদের কাছে। সেরকমই একজন জনপ্রিয় খুদে অভিনেত্রীর বাবার বিয়ে হওয়া সত্ত্বেও অন্য শহরে নিজের আরেক বান্ধবীকে নিয়ে রয়েছেন। যদিও তারা সমাজ মাধ্যমে নিজেদের খুব ভালো বন্ধু হিসেবে পরিচয় দেন। কিন্তু খুদে অভিনেত্রীর সঙ্গে বাবার বান্ধবীর বেশ ভালো সম্পর্ক। মায়ের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বাবার সেই বান্ধবীর সঙ্গে বাবাকে দেখতে চাইছে সে।
আসলে অনেক ছোটবেলায় থেকেই মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছিল অভিনেত্রীর। তারপর থেকেই মাকে একেবারে সহ্য করতে পারে না সে। মায়ের থেকে দূরে থাকবে বলে অন্য শহরে গিয়ে রয়েছে। সেখানে তার বাবার আলাপ হয় অন্য একটি মেয়ের সঙ্গে, ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। যদিও তার বাবা সেই মেয়েটিকে শুধুমাত্র বন্ধুত্বের স্থানে বসিয়েছে। কিন্তু মেয়েটি মনেপ্রাণে চায় তাকে তার বাবার বউ হিসেবে দেখতে।
মূলত ভুল বোঝাবুঝির কারণেই মায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই ভুল বোঝাবুঝি বহু বছর পরেও মেটেনি। সেই কারণেই মায়ের প্রতি ঘৃণা জন্মে রয়েছে মেয়েটির। তাই নিজের মায়ের জায়গাটা অন্য কাউকে খুব সহজেই দিয়ে দিতে পেরেছে সে। যদিও তার মা এখনো তার অপেক্ষাতেই রয়েছে।
তবে না, আপনার যদি ভেবে থাকেন ইন্ডাস্ট্রির কোন অভিনেতা অভিনেত্রীর কথা এখানে বলা হচ্ছে সেটা একেবারেই নয় আসলে বর্তমানে ধারাবাহিক জগতে এমন একটি ধারাবাহিক দেখানো হচ্ছে। সেখানেই এই গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে দর্শকদের কাছে। তবে এই ধরনের ঘটনা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দেখা যায়।
আরও পড়ুনঃ ইমনের আসল পরিচয় জেনে গেল সুধা! ঠাম্মির কু’টনিগিরি এবার ঘুচিয়ে দেবে সে
এখানে বলা হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সূর্য সোনা এবং দীপার সম্পর্কের কথা। ধারাবাহিকের শেষ কয়েকটি এপিসোডে দেখানো হয়েছে, মাকে ভুল বোঝার কারণে সোনাকে নিয়ে সূর্য অনেকটাই দূরে চলে গিয়েছে। অন্য শহরে গিয়ে থাকছে আলাদা করে। সেখানেই সূর্য সোনার আলাপ হয় চারু বলে একটি মেয়ের সাথে। বর্তমানে চারু সূর্য সোনার জীবনের সাথে জড়িয়ে গেছে। চারু মনে মনে সূর্যকে পছন্দ করে এদিকে সোনাও চায় চারুর সাথে তার বাবার বিয়ে হোক। কিন্তু সূর্য দীপার জায়গা অন্য কেউকেই দিতে পারবে না বলে জানিয়ে দেয়।





