জোছনাকে বাঁচাতে গিয়ে বি’পদের মুখে সুধা! জমে গেল আজকের পর্ব!

বেশ কয়েকটি ধরেই স্টার জলসার (Star jalsha) পর্দায় চলতে থাকা জনপ্রিয় ধারাবাহিক হলো ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকটি শুরু থেকে ধীরে ধীরে দর্শকের মন জয় করে নিচ্ছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে। ধারাবাহিকের গল্প বেশ পছন্দ করছেন দর্শক। একেবারে ভিন্ন স্বাদের একটি গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধা জোছনাকে সুতীর্থর সাথে পালিয়ে যাওয়ার কথা শুনে ফেলে। এদিকে ইমনও জেনে ফেলে সবটা। আর গনেশ পুজোর জন্য ঠাম্মি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে খুশি হয়ে ২ লক্ষ টাকা দেয়। আর তেজও সুধাকে উপহার দেওয়ার জন্য তার ঘরে সুন্দর করে সাজিয়ে সুধাকে তাকে সারপ্রাইজ দেয়।

শুভ বিবাহ আজকের পর্ব ৪ অক্টোবর (Shubho Bibaho Today Episode 4 October)

Shubho Bibaho, Star jalsha, Bengali Serial, Serial, Bengali Telivision, শুভ বিবাহ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Shubho Bibaho Today Episode 3 October, শুভ বিবাহ আজকের পর্ব ৩ অক্টোবর, শুভ বিবাহ আজকের পর্ব

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সুধা তেজকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। কিন্তু মনে মনে জোছনাকে নিয়ে চিন্তা করতে থাকে, আর ভাবে কিভাবে তাকে এই ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে। অন্যদিকে জোছনা তো ঠিকই করে নিয়েছে সে আজ রাতে বসু মল্লিক বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে সে সুতীর্থর সাথে পালিয়ে যাবে। তাই সে সমস্ত গয়না, শাড়ি নিজের ব্যাগে গোছাতে থাকে। আর মনে মনে পুরোনো সব কথা ভাবতে থাকে। তখনই ঘরে আসে উজ্জ্বল। উজ্জ্বল এসে জোছনাকে ব্যাগ গোছাতে দেখে ভাবতে থাকে এত বছর পর হয়তো জোছনা উজ্জ্বলের সাথে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য তৈরি। তাই মনে মনে খুশি হয়ে যায় উজ্জ্বল।

অন্যদিকে ইমন আবার সুতীর্থকে ডেকে জোছনার সাথে তার ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। সুতীর্থ ভয় পেয়ে ইমনের কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। কারণ তার ক্যারিয়ার বর্তমানে তলানিতে এসে ঠেকেছে, তাই তার প্রচুর টাকার প্রয়োজন। অন্যদিকে জোছনা উজ্জ্বল ঘুমিয়ে পড়ার পর খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার সময় সে মনে মনে অনুতপ্ত হয়। কারণ মানুষ হিসেবে উজ্জ্বল খুবই ভালো, শুধুমাত্র ঠাম্মির কারণে সে এতদিন উজ্জ্বলকে সহ্য করতে পারত না। এদিকে সুধার তেজের চোখ এড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে।

জোছনা ঠাকুরের কাছে এসে বারবার ক্ষমা চেয়ে নেয়। ঠিক তখনই জোছনার হাত চেপে ধরে সুধা। সুধাকে দেখে তো প্রথমে খুবই ভয় পেয়ে যায় জোছনা, সুধা তাকে বারবার বোঝাতে থাকে এই ভুল কাজ না করতে। উপর থেকে সবকিছু শুনে নেয় ত্বরিতা। এদিকে সুধা তো জোছনাকে কিছুতেই যেতে দেবে না। হাতাহাতির সময় ভুলবশত জোছনা সুধা কে ধা’ক্কা দিয়ে দেয়। আর তাতে সুধার মাথা সিঁড়িতে লেগে অ’জ্ঞান হয়ে যায়। জোছনা বারবার সুধার কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে আসে। এদিকে তেজের ঘুম ভেঙে যায়, সে সুধাকে বিছানায় দেখতে না পেয়ে ঘাবড়ে যায়। এরপর দেখার অপেক্ষা আগামী পর্বে কী হতে চলেছে।