স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির তালিকায় অন্যতম হলো ‘কথা’ (Kotha) ধারাবাহিক। দীর্ঘ এক বছর ধরে এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে টিভির পর্দায়। আর ধারাবাহিকটি শুরুর সময় থেকে দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) এবং অভিনেতা সাহেব ভট্টাচার্যকে (Saheb Bhattacharya)। ধারাবাহিকে কথা অগ্নিভর জুটি দর্শকদের বেশ পছন্দের সেটা বোঝাই যায়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল অঙ্কিত জুনির বিয়ে নিয়ে বাড়িতে অশান্তি চলছে। আসলে অঙ্কিতের মা জুনিকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিতে পারেনি। তাই অঙ্কিতের জীবন থেকে জুনিকে স’রাতে নানান রকম প্রচেষ্টা করছে। সেই সঙ্গে কথাকেও বি’পদের মুখে ফেলতে চাইছে। কিন্তু কোনভাবে সফল হচ্ছে না।

কথা আজকের পর্ব ৬ অক্টোবর (kothha Today Episode 6 October)
ধারাবাহিকে আজকে দেখানো হবে মহালয়ার বিশেষ পর্ব। কথা গুহ বাড়ির দুর্গাপুজোর জন্য নিজের হাতে দুর্গা মূর্তি বানাচ্ছে। একথা অগ্নিভ ছাড়া আর কেউ জানে না। বাড়িতে মহালয়ার দিন সেই মূর্তি সকলে সামনে নিয়ে আসবে কথা। এদিকে মহালয়ায় বাড়ির সকলে মিলে এক জায়গায় হয়ে বেতারে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান শোনে। কিন্তু অগ্নিভ নিচে নামে না, এবার কথা ঠিক করেছে অগ্নিভকে ঠিক সকলের মাঝে নিয়ে আসবে। এরপর দেখা যায় কথার পরিকল্পনা মতন অগ্নিভ নিচে নেমে আসে। তবে অগ্নিভ যে কথার কথা রাখবে সেটা নিজেও ভাবতে পারেনি সে। দেখা যায় গুহ বাড়ির প্রত্যেকে মিলে সুন্দর সেজেগুজে এক জায়গায় জড়ো হয়ে মহালয়ার অনুষ্ঠান শুনছে।
এরপরে গুহ বাড়ির নিয়ম অনুযায়ী প্রতিবারের মতো এবারেও বাড়িতে মহালয়ার দিন মা দুর্গার আগমন হয়। তাই কথার বানানো মূর্তিও সেদিন প্রবেশ করে গুহ বাড়িতে। শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে মাকে আহ্বান জানানো হয়। কথার বানানো মূর্তি দেখে তো প্রত্যেকেই অবাক হয়ে যায়। কথাই সবাইকে জানায় এই মূর্তি সে নিজের হাতে বানিয়েছে। তারপর একে একে বাড়ির সমস্ত বউরা মাকে বরণ করে ঘরে তোলে। আর বাড়ির মেয়ে বউ সবাই মিলে মায়ের হাতে পদ্ম ফুল তুলে দেয়।
এরপর দেখা যায় কর্তা দাদু সকলকে মহালয়ার কিছু নিয়ম রীতি নিয়ে গল্প শোনায়। এই নিয়মের মধ্যে কয়েকটি খেলা যোগ করা হয়েছে এ বছর। যেটা সকলের কাছেই সারপ্রাইজ ছিল। অগ্নিভর দাদু জানায় পুজোতে মা দুর্গার সামনে যে রুপোর পেঁচা আঁকা ঘট ব্যবহার করা হয় গুহ বাড়িতে সেই ঘট বাড়ির একটি বিশেষ জায়গায় লুকানো রয়েছে। দাদু কয়েকটি চিরকুট দেবে সেই চিরকুটের ধাঁধা পড়ে খুঁজে বার করতে হবে ঘটটি। এক একটি চিরকুটের পর অন্য চিরকুট কোথায় রাখা আছে সেটার ক্লু দেওয়া থাকবে।। এদিকে সব কটি চিরকুট পড়ে এক এক করে কথা এবং অগ্নিভ ঘট খুঁজে আনে। যদিও বাড়ির প্রত্যেকেই এই কাজে সাহায্য করেছে তাদের।
আরও পড়ুনঃ সুধার সামনে স্পষ্ট তেজের অতীত! ইমন তেজের ঘ’নিষ্ঠ মুহূর্তর সাক্ষী সুধা!
এরপরে কথা এবং অগ্নিভর মধ্যে একটি রান্নার প্রতিযোগিতা হয়। সেখানেও অগ্নিভ এবং কথা দুজন দু’রকম রান্না করে এবং বিচারক হয় অর্না এবং প্রিয়াঞ্জনা। দুজনেই কথা অগ্নিভর রান্না খেয়ে কাকে বিজয়ী করবে বুঝতে না পেরে জোড়ায় বিজয়ী ঘোষণা করা হয়। এদিকে আরও অনেক চমক অপেক্ষার করে রয়েছে দর্শকদের জন্য। কথা ধারাবাহিকের আগামী সব কটি পর্বই থাকবে উত্তেজনা পূর্ণ তাই মিস করা যাবে না।





