স্টার জলসা (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে চলছে। ধারাবাহিক কেন্দ্রীয় চরিত্র দীপা সূর্যের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ও অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে টেলিভিশনের পর্দায় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। পাশাপাশি ধারাবাহিকে সোনা রুপার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ।
ধারাবাহিক বর্তমানে ৫ বছর লিপ নিয়েছে। বড় হয়ে গেছে সোনা রুপা। বদলে গিয়েছে সকলের জীবন। সূর্য এবং দিপার জীবন দুদিকে আলাদা হয়ে গিয়েছে। বর্তমানে এখন সূর্য সোনা মুম্বাইতে রয়েছে, ওদিকে দীপা ও মুম্বাই শহরে এসে উপস্থিত হয়েছে। নিজেদের অজান্তেই তারা আবার একই শহরে।

যদিও দীপা সূর্য এখনো জানে না তারা একই শহরে রয়েছে। তবে সোনার সাথে ইতিমধ্যেই দেখা হয়েছে দীপার। সোনা তো নিজের মা কে দেখে ঠিকই চিনতে পেরেছে। কিন্তু ৫ বছর পর সোনাকে দেখে চিনতে পারেনি দীপা। সোনাও মায়ের কাছে নিজের আসল পরিচয় গোপন করেছে। ধারাবাহিকে সোনার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু। টেলিভিশনের পর্দায় এর আগে বহুবার বহু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে।
রুপার চরিত্রে অভিষেক ব্যানার্জির কন্যা
তবে ধারাবাহিকে রুপার চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে দর্শকদের মনে প্রশ্ন উঠেছিল। যদিও কয়েকদিন আগেই সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। জানা গিয়েছে রুপার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের প্রয়াত অভিনেতা অভিষেক ব্যানার্জির মেয়ে সায়না ব্যানার্জিকে।
আরও পড়ুন: তেজ-সুধার মাঝে ফের ভু’ল বোঝাবুঝির সূত্রপাত! ভা’ঙ্গতে বসেছে সুধার সংসার!
ইতিমধ্যেই ধারাবাহিকে তার শুটিং শুরু হয়ে গিয়েছে। সায়না ছোটো বয়স থেকেই বাবাকে অভিনয় করতে দেখছে। তার নিজেরও বাবার মতন অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল। তবে বাবা অভিষেক চাইতেন মেয়ের যা ভালো লাগে করতে সেটাই করবে, তবে অভিনয় করার ইচ্ছে থাকলে মেয়েকে টলিউড অভিনয় করতে দেবেন না। বলিউড থেকে সুযোগ আসলে তবেই যেতে দেবেন। তবে সায়নার কাছে যে এত ভালো একটা অফার আসবে সেটা হারাতে চায়নি। শুটিং ফ্লোরে বাবার ছবি পাশে নিয়েই কাজ করে সায়না।





