”বন্ধুদের মাঝেও তার সঙ্গে প্রেম করতে হতো”, পুজোয় প্রেম নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি!

টলিউডের বর্তমান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশনের ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তবে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি খুব সহজেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন শোলাঙ্কি (Solanki Roy)। এছাড়াও ওয়েব সিরিজ জগতেও তার জনপ্রিয়তা রয়েছে।

স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন। প্রথম ধারাবাহিকে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এরপরে স্টার জলসার ফাগুন বউ ধারাবাহিকের ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও সাত ভাই চম্পা, প্রথমা কাদম্বিনী, গাটছড়ার মতো ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বড় পর্দায় শহরের উষ্ণতম দিনে, বাবা বেবী ও মত জনপ্রিয় ছবিতে কাজ করেছে। ওয়েব সিরিজ জগতে মন্টু পাইলট, বোকা বাক্স ইত্যাদি তার অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ।

বর্তমানে নিজের আগামী দিনের প্রজেক্ট নিয়েই ব্যস্ত রয়েছেন শোলাঙ্কি। এরই মাঝে পুজোর আড্ডায় ধরা দিয়েছেন অভিনেত্রী। আমাদের সকলের কাছেই দুর্গাপূজার একটা আলাদা অনুভূতি। সারা বছর সকলেই এই চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকে। কাজ, পড়াশোনা এই চারটে দিনের জন্য এক্কেবারে বন্ধ। শুধু ঘোরাফেরা, ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, হই-হুল্লোড় আর আড্ডা। শোলাঙ্কির পুজো কেমন ছিল চলুন জেনে নি।

শোলাঙ্কির দুর্গাপুজো

তার ছোটবেলার পুজো সম্পর্কে নানান প্রশ্ন করা হয়। অভিনেত্রী জানান ছোটবেলা থেকেই তিনি কলকাতাতেই থাকে পুজোর সময়। অষ্টমী নবমী নাগাত বাবা-মার সঙ্গে ঘুরতে চলে যেতেন। কারণ সে সময় একটা লম্বা ছুটি পাওয়া যেত। কিন্তু এখন আর কাজের চাপে সেটা হয় না। এবছরের পূজো বাকি বছরের চেয়ে আলাদা অনেকটা। চারিদিকের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তবে দুর্গাপূজাটা তো বছরে একবারই আসে তাই মনকে আটকে রাখা যায় না।

তবে সোলাঙ্কি এ বছর পূজোতে সেরকমভাবে কেনাকাটি করেননি, কাজের জন্য শুট করে চলেছেন কিন্তু মনে পূজোর আমেজটা এখনো আসেনি। অভিনেত্রী কাছে জানতে চাওয়া হয় ছোটবেলায় পুজোতে খাওয়া-দাওয়া, ঠাকুর দেখার পাশাপাশি পুজোর প্রেমটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শোলাঙ্কির ছোটবেলায় পুজোর প্রেমের কোন স্মৃতি রয়েছে?

হাসিমুখে অভিনেত্রী জানান ছোটবেলার পূজোর প্রেম বলতে বন্ধুদের সাথে যখন একসাথে ঘুরতে বেরতাম তখনই দেখা হতো, প্যান্ডেলের পেছনে গিয়ে বন্ধুদের নিয়ে গিয়েই প্রেম করতাম। সব বন্ধুদের মাঝেই তার সঙ্গে প্রেম করতে হতো। কারণ তখন একা বেরোনো একেবারেই সম্ভব ছিল না। কখন কে দেখে ফেলবে সেই একটা ভয় কাজ করতো।’ তাহলে অভিনেত্রীর ছোটবেলার প্রেমও বেশ রোমাঞ্চকর ছিল বোঝা যাচ্ছে।