মুখোমুখি সূর্য-দীপা, এত বছর পর দীপাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরলো সূর্য

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকের গল্প এখন অনেকটাই এগিয়ে গেছে। ধারাবাহিকের গল্প অনুযায়ী সোনার রুপা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সোনার সাথে দীপার দেখাও হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু সোনা নিজের আসল পরিচয় দীপাকে দেয়নি। দীপাও ৫ বছর পর তার মেয়েকে চিনতে পারেনি।

ধারাবাহিকের কয়েকদিন ধরে দেখানো হচ্ছে যে সোনা সঙ্গে রুপার বারবার দেখা হচ্ছে এবং দীপাকে অ’পমান করছে সোনা. এদিকে দীপা তো বুঝতেই পারছেন না যে ওলি হল আসলে সোনা। কিন্তু ওলির সঙ্গে সোনার স্বভাবের অনেকে মিল খুঁজে পাচ্ছে দীপা। এদিকে সূর্য তো দীপাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কারণ সূর্যের বারবার মনে হচ্ছে দীপা আশেপাশে রয়েছে। কিন্তু সোনা তার বাবার সাথে কিছুতেই মায়ের দেখা হতে দেবে না।

Anurager Chhowa is going to end

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১০ অক্টোবর (Anurager Chowa Today Episode 10 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে দীপাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার পর শাক্যর মা দীপাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। এদিকে সূর্য দীপার কথা ভাবতে ভাবতে কল্পনার জগতে চলে যায় সেখানে গিয়ে দীপার কথা ভাবতে থাকে। কিন্তু আসলে পুরোটাই সূর্যর কল্পনা ছিল। এরপর সূর্য বিগ বং এ দীপাকে খুঁজে যায় কিন্তু আবারো সামনে পেয়েও হারিয়ে ফেলে দীপাকে। এদিকে সোনা তার বাবাকে বাড়িতে খুঁজে না পেয়ে বুঝতে পারে যে সূর্য দীপাকে খুঁজতে গেছে তাই সোনা নিজের বাবাকে ফোন করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।

অন্যদিকে উর্মি আসে তার বাপের বাড়িতে। তার আসল উদ্দেশ্য হল এখন তার দিদি দীপার খোঁজ পাওয়া। আসলে উর্মি দীপাকে অনেকদিন দেখেনি, তার খোঁজ নেইনি। তাই তার চিন্তা হতে থাকে কিন্তু দীপার মা কিছুতেই দীপার নাম্বার বা দীপার ঠিকানা কাউকে দিতে চায় না। বারবার অনুরোধ করলেও দীপার মা উর্মিকে এই সমস্ত কিছু আড়াল করতে চায়। যদিও লুকিয়ে উর্মি মায়ের ফোন থেকে দীপার ফোন নাম্বার খুঁজে পায় কিন্তু সেই সময় ঘরে চলে আসে উর্মির মা তাই তার নাম্বারটা না হয়নি।

অন্যদিকে পরের দিন সকালে দীপা এবং সবাই মিলে বিগ বঙ্গের জন্য বাজার করতে যায়। সেখানেই হঠাৎ সূর্য দীপাকে দেখতে পেয়ে তাকে ডাকতে ডাকতে ছুটে যায়। তখনই রাস্তায় হু’মড়ি খেয়ে পড়ে এবং তার হাতে পায়ে অনেক জায়গায় কে’টে যায়। দীপা সূর্যর আওয়াজ পেয়ে গাড়ি থেকে নেমে কাউকে দেখতে পায় না, ততক্ষণে সূর্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে এসে উপস্থিত হয় চারু। চারু সূর্যকে নানান রকম প্রশ্ন করতে থাকে, কিন্তু সূর্য সেইসময় শুধু দীপার কথাই ভাবতে থাকে। এবারে দেখার অপেক্ষা সূর্য দীপার দেখা কবে হয়।