সোনাকে লুকিয়ে অনেক বড় সিদ্ধান্ত নিল সূর্য! দীপাকে সামনে থেকে দেখতে মরিয়া হয়ে উঠেছে সে!

আড়াই বছর ধরে সম্প্রচারিত হচ্ছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এতদিনে হয়তো এক মাসের জন্যেও ভালো থাকতে সুখে থাকতে দেখা যায়নি ধারাবাহিকের নায়িকা দীপাকে। কখনো শাশুড়ি কখনো নিজের সৎ মা কখনো স্বামী আবার কখনো মেয়ে প্রত্যেকের দ্বারাই নানারকম ভাবে অ’ত্যাচারিত হয়েছে সে। তার জীবনের শ’ত্রুর অভাব নেই। বিপদ ছাড়া কখনোই ভালো থাকেনি দীপা।

বর্তমান গল্প অনুযায়ী, একটি ছোট্ট মেয়ের অপমান সহ্য করে বারবার সেই মেয়েটির জন্যই মন খারাপ করে বসে দীপা। সে বুঝতে পারে না মেয়েটির প্রতি তার এত কিসের মায়া। আসলে দীপা জানেনা সেই মেয়েটি আসলে সোনা। মায়ের মন সব বুঝতে পারে। এদিকে দীপার উপস্থিতি অনুভব করতে পারছে সূর্য। সে বুঝতে পারছে দীপা আর আশেপাশেই রয়েছে। কিন্তু কিছুতেই তাকে সামনে থেকে দেখার সুযোগ করে উঠতে পারছে না সে।

anurager chowa today episode 10 october

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১১ অক্টোবর (Anurager Chowa Today Episode 11 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সূর্য ফোন করে দীপার মাকে। দীপার মা সূর্যকে স্পষ্ট জানিয়ে দেয়, তার মেয়ের কোন বিপদেই সূর্য তার পাশে থাকতে পারেনি। সব সময় সব খারাপ পরিস্থিতিতে সে তার মেয়ের হাত ছেড়ে দিয়েছে। তাই এখন দীপার খোঁজ করে লাভ নেই। এছাড়াও সে সূর্যকে মিথ্যা কথা বলে। সে বলে, দীপার খোঁজ সে জানে না। কিন্তু সূর্য এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। তাই একা করে নিজের সন্দেহ গুলোকে পরখ করে নিতে চায় সে। তার মনে হয় যে মহিলা রান্না করতে এসেছিল সেই দীপা। তাই তার হাতে রান্না খাওয়ার জন্য চারুকে মিথ্যা কথা বলে সূর্য।

সে চারুকে বলে, তার শরীরটা ভালো লাগছে না। তার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। চারু তাড়াতাড়ি দীপাকে ফোন করে এবং সেই সমস্ত কিছু বলে। একজন অসুস্থ মানুষ খেতে চাইছে জানতে পেরে দীপা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি খিচুড়ি বানিয়ে ফেলে। এরপর সেটা দেওয়ার জন্য চলে আসে সূর্যের বাড়িতে। সূর্য অপেক্ষা করে বসে আছে হয়তো এইবার সেই মহিলার সঙ্গে তার দেখা হবে। কিন্তু সেটা মাঝপথেই আটকে দেয় সোনা। দীপার থেকে খিচুড়িটা নিয়ে আবারও তাকে অপমান করে সোনা।

এরপর দীপার মুখে ওপর দরজা বন্ধ করে দেয় সে। অন্যদিকে সূর্য অপেক্ষা করতে থাকে তার জন্য। জানালা দিয়ে দেখতে পায় ঠিক অবিকল দীপার মতনই একজন হেঁটে চলে যাচ্ছে। এরপর সোনা খিচুড়ির প্যাকেটটা নিয়ে সূর্যের ঘরে আসে। সূর্য মনে মনে ভাবতে থাকে, এই খিচুড়িটা খেয়ে এসে বুঝে যাবে এটা কে বানিয়েছে। কারণ দীপার হাতের রান্না সে খুব ভালো করেই চেনে। এই খিচুড়ি যদি সত্যি দীপা বানায় তাহলে তার সেটা বুঝতে এক মুহূর্ত সময় লাগবে না।