সুধাকে হারাতে গিয়ে মহা বিপাকে ইমন! স্ত্রীকে ফেলে প্রেমিকাকে বাঁচাতে ছুটল তেজ!

বাংলা মেগা ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকটি। ধারাবাহিকটি বেশ কয়েক মাস ধরে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। ধারাবাহিকের নায়ক-নায়িকার জুটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। আর ধারাবাহিকের গল্প তো প্রথমদিন থেকে মন জয় করে নিয়েছে। তাই টিআরপি তালিকাতে প্রতি সপ্তাহে মোটামুটি ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঠাম্মির কথায় ইমন সুধা এবং তেজকে আলাদা করার প্ল্যান করছে। ঠাম্মি টাকা দিয়ে ইমনকে এই কাজ করতে বলেছেন। যাতে সুধা তেজের জীবন থেকে চিরকালের মত সরে যায়। আর ইমন তো এই সুযোগের ব্যবহার করছে। ইমন বরাবরি চায় সুধা এবং তেজকে আলাদা করতে এবং বসু মল্লিক বাড়িতে নিজে জায়গা করে নিতে। এদিকে সুধা তেজকে ভুল বুঝে দূরে সরে রয়েছে। তেজের পরীক্ষা নিচ্ছে নানান রকম। তেজ সেই পরীক্ষায় পাশ করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় এখন।

Shubho Bibaho, Star jalsha, Bengali Serial, Serial, Bengali Telivision, শুভ বিবাহ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Shubho Bibaho Today Episode 15 October, শুভ বিবাহ আজকের পর্ব ১৫ অক্টোবর, শুভ বিবাহ আজকের পর্ব

শুভ বিবাহ আজকের পর্ব ১৬ অক্টোবর (Shubho Bibaho Today Episode 16 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে তেজ বাড়ির প্রত্যেককে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছে। আর সেখানে সুধা ইমন দুজনেই রয়েছে। সুধার ক্ষতি করার জন্য নতুন প্ল্যান করছে ইমন। সেই পুজোর ভিড়েই লুকিয়ে ছিল ফন্টে। বেলুনওয়ালা সেজে সে ঘাপটি মেনে লুকিয়ে ছিল। ইমন ফন্টের কাছে গিয়ে সুধার ক্ষ’তি করার প্ল্যান সমস্ত কিছু জানিয়ে আসে। ইমনকে একজন সাধারণ বেলুনওয়ালার সাথে কথা বলতে দেখে খটকা লাগে ঝিনুকের। কিন্তু ঝিনুক আসল ঘটনাটা কি বুঝতে পারে না।

অন্যদিকে বসু মল্লিক বাড়িতে আসে সুধার জেঠি, বৌদি এবং বোন। তাদের মতলব খুব একটা সুবিধার নয়। আসলে সুধার জেঠির মেয়ের সঙ্গে সমুদ্রের বিয়ে দেওয়ার জন্যই তারা প্ল্যান করছে। তবে সমুদ্রের জন্য নতুন সম্বন্ধ আনা হয়েছে। বড়লোক এক ব্যবসায়ী মেয়ের সঙ্গে সমুদ্রের বিয়ে ঠিক করছেন ঠাম্মি। অন্যদিকে সমুদ্র ঝিনুককে ভালোবাসে, কিন্তু ঝিনুককে নিজের মনের কথা জানিয়ে উঠতে পারেনি সে। তাই গল্প কোন দিকে মোড় নেবে সেটা এখনো বলা যাচ্ছে না ঝিনুক এবং সমুদ্র কি এক হতে পারবে সেটা এখনই বোঝা যাচ্ছে না। অন্যদিকে সুধার সঙ্গে ফুচকা কম্পিটিশনে সুধাকে হারাতে গিয়ে ইমন প্রচন্ড ঝাল খেয়ে নেয় এবং সেটা দেখে সুধার উপর ভীষণ ক্ষেপে যায় তেজ। সুধার উপরে চিৎকার করে সুধাকে সেখান থেকে থেকে চলে যেতে বলে। আর ইমন তো মনে মনে বেশ আনন্দ পায় এই ঘটনাতে। ইমনের ঝাল লেগেছে দেখে তেজ ছুটে গিয়ে তার জন্য মিষ্টি কিছু নিয়ে আসতে যায়। আর এটাকে কাজে লাগিয়ে ইমন সুধার মনে আরো ক্ষত তৈরি করে দেয়।

এদিকে তেজের এই ব্যবহার দেখে দুঃখে সেখান থেকে চলে যায় সুধা। তারপর ইমনের প্ল্যান অনুযায়ী ফন্টে এবং তার দলের গুন্ডারা ঘিরে ধরে সুধাকে। এরপর সুধার সাথে ঠিক কি ঘটতে চলেছে দেখা যাবে আগামী পর্বে। তেজ কি পারবে বিপদের হাত থেকে সুধাকে রক্ষা করতে, সেটা জানতেই চোখ রাখুন টিভির পর্দায়।