স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো কথা। দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়। নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং নায়ক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। প্রথমবার জুটি বেধেই দর্শকদের মন জয় করে নিয়েছে তারা দুজনে।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল অগ্নিভ বারবার নিজের মা কে পুরোনো কথা মনে করানোর চেষ্টা করে যাচ্ছে। এদিকে চিত্রা কিছুতেই সঞ্চিতাকে এই বাড়িতে থাকতে দিতে চাইছে না। কারণ সঞ্চিতার সব মনে পড়লে তারই বিপদ। এদিকে অগ্নি নিজের মায়ের জন্য শহরের সেরা ডাক্তার খুঁজে এনেছে। যত তাড়াতাড়ি সম্ভব সে নিজের মায়ের চিকিৎসা শুরু করতে চায়। কিন্তু চিত্রা সেসব হতে দেবে না।
কথা আজকের পর্ব ১৬ অক্টোবর (kotha Today Episode 16 October)
ধারাবাহিকে আজকে দেখানো হবে অগ্নি মনে প্রাণে নিজের মায়ের সেবা করে চলেছে। এদিকে বাড়িতে লোডশেডিং হয়ে গেছে হঠাৎ আর ঘরে অঙ্কিত তার গবেষণার কাজ করছিল তখনই ঘরে আলো নিয়ে আসে জুনি। জুনি আর অঙ্কিতের বিয়েটা স্বাভাবিক ভাবে হয়নি তাই তাদের সম্পর্কটাও এখনো স্বাভাবিক হয়নি, তবে অঙ্কিত চেষ্টা করছে সব ঠিক করার। এরই মধ্যে অঙ্কিতের মা চলে আসে। এই আড়াল থেকে সবকিছু শুনতে থাকে। আর মনে মনে জুনিকে দোষ দিতে থাকে। তারপর জুনি ঘর থেকে বেরিয়ে এলে জুনি এবং কথার জীবন শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেয়।
পুজোর আয়োজনে মেতে গুহ বাড়ির সবাই
তারপর পরের দিন সকালে পুজো মন্ডপসজ্জা দেখে তো প্রত্যেকেই অবাক। এত সুন্দর করে কথা গোটা মন্ডপ সাজিয়েছে সত্যি অবিশ্বাস্য। তার মধ্যে সবকিছুই পরিবেশ বান্ধব। কথার হাতের কাজ দেখে তো সকলকে বেশ মুগ্ধ। এমনকি অগ্নিও কথার প্রশংসা করতে থাকে মনে মনে। বাড়ির প্রত্যেকে একে একে চলে আসে পুজোতে। এদিকে গুহ বাড়ির বড় ছেলে অর্থাৎ অগ্নির বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। সেই জন্য অগ্নির ঠাকুমা খুবই চিন্তা করতে থাকে। তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য নিজের বাকি দুই ছেলেকে বলে।
আরও পড়ুন: সুধাকে হারাতে গিয়ে মহা বিপাকে ইমন! স্ত্রীকে ফেলে প্রেমিকাকে বাঁচাতে ছুটল তেজ!
এদিকে অগ্নির মা ঘুম থেকে উঠে পুজো মণ্ডপের সামনে আসে। কথা তাকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। এরপর হঠাৎ অগ্নির মা কথাদের বাড়ির ঠাকুর ঘরের কথা জিজ্ঞাসা করে তখনই চিত্রা চিৎকার করে ওঠে এবং সঞ্চিতাকে ঠাকুর ঘরে যেতে বাধা দেয়। তখনই সবাই সঞ্চিতার সাথে তাকে খারাপ ব্যবহার করতে না বলে। অগ্নি কথাকে বলে যাতে তার মা কে ঠাকুর ঘরে নিয়ে যায়। এবারে দেখার অপেক্ষা ঠাকুর ঘরে গিয়ে সঞ্চিতার পুরোনো কোনো কিছু মনে পড়ে কিনা।





