বলিউডের অন্য নায়িকাদের মত সাজগোজের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন না সারা আলি খান। টাকা খরচের নাম শুনলেই গায়ে যেন জ্বর আসে। শুটিংয়ের ফাঁকেই টাকা নিয়ে মায়ের সঙ্গে জোর ঝগড়া। সারার এদিকে কোটি কোটি টাকা রোজগার। কিন্তু খরচের বেলায় উল্টো দিকে ছুট। লাগান সইফ কন্যা সারা এত কিপ্টে? একটা ব্যাগ কিনেছেন বলে মাকে কী বললেন জানুন। সাইফ আলি খানের পুত্র সংখ্যা অনেক হলেও একমাত্র মেয়ে সারা আলি খান। কিন্তু আদব কায়দা তা বলবে না। একপ্রকারের রাজ পরিবারে জন্ম তাঁর।
রাজকন্যা বললেও ভুল বলা হয় না। সেই সারা আলি খান নাকি ভীষণই কিপটে। এই মুহুর্তে ব্যাপক রোজগার করছেন সারা কিন্তু খরচের সময় টাকা বার করতেই চান না। সারার মা অমৃতা সিং ভীষণ শৌখিন। কিন্তু মায়ের খরচের হাত একদম পছন্দ নয় তাঁর। সেদিনতো রীতিমত ঝগড়া করেছিলেন এক্কেবারেই গুনে গুনে টাকা খরচ করেন সারা। সম্প্রতি সারার কাণ্ডকারখানা সকলের সামনেই ফাঁস করে দেন ভিকি কৌশল।
সম্প্রতি ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির প্রচারে দ্য কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন সারা। সেখানে এসেই ভিকি বলেন সারার মা ১৬০০ টাকা দিয়ে একটা তোয়ালে কিনেছেন। আর তাতেই নাকি রেগে গিয়েছিল সারা। সারার এই কথা শুনে ভিকি তো অবাক। সারা উল্টে বলেন ১৬০০ টাকা দিয়ে তোয়ালে কেনার কী আছে? তোয়ালে তো ফ্রি-তেই পাওয়া যায়। ভ্যানিটি ভ্যানে তো কত তোয়ালে পড়ে থাকে। ওখান থেকে একটা নিয়ে ব্যবহার করলেই হল।
শুধু তাই নয় শুনলে অবাক হবেন সারা নাকি এতটাই কৃপণ যে শ্যুটিংয়ের পর সেট থেকেই ডিনার করে বাড়ি ফেরেন। নিজের কিপটে হওয়ার কথা সারা নিজেও বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন। এমনকী সম্প্রতি IIFA-র অনুষ্ঠানে আবুধাবিতে গিয়েও রোমিং-এর জন্য ৪০০ টাকা রিচার্জ করতেও রাজি হননি সার। অন্যের ফোনের হটস্পট ব্যবহার করেই কাটিয়ে দিয়েছেন। এমনকী ফুটপাতের দোকান থেকেই গয়না কেনেন সইফ কন্যা।
View this post on Instagram
সইফ আলি খানের প্রথম বিয়ে অমৃতা সিং-এর সঙ্গে। সেখান থেকে তাঁর দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। সারাই সইফের প্রথম সন্তান। এখন তিন ভাইয়ের একমাত্র বোন। নেটিজেনরা সারাকে কিপ্টে বললেও অনুরাগীদের একাংশ বলছেন অন্য কথা। সইফ আলি খানের মেয়ে আবার বড় অভিনেতেরী হয়েও তিনি এখনও মাটির মানুষ। তাই এখনও সাধারণের ভিড়ে স্বচ্ছন্দ্যে মিশে যেতে পারেন সারা।





