বড় খবর! জলসার পর্দায় আসছে আরো একটি নতুন মেগা! আজ থেকে শুরু হল শুটিং!

একের পর এক নতুন সিরিয়াল হচ্ছে স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায়। ইতিমধ্যেই বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে যেমন জি বাংলার পর্দায় শুরু হয়েছে আনন্দী এবং আগামী দিনের শুরু হতে চলেছে পরিণীতা। অন্যদিকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে দুটি জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক এবং রাঙ্গামাটি তীরন্দাজ। প্রত্যেকটি ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে বেশ রমরমিয়ে চলছে এখনো পর্যন্ত। টিআরপি তালিকাতে বেশ ভালো ফলাফল করছে সব কটি।

যেহেতু এখন সবকটি ধারাবাহিক টিআরপি নির্ভর এজন্য ধারাবাহিক শুরুর সময় থেকে প্রত্যেকের লক্ষ্য থাকে টিআরপি তালিকায় ভালো ফলাফল করা। আর সেই প্রতিযোগিতায় যে এগিয়ে থাকবে সেই দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় টিকে থাকবে। আর অপরজনকে জায়গা ছেড়ে যেতে হবে নতুনদের জন্য। বর্তমান সময় টিআরপি রেটিং একটু নিচের দিকে নামতে শুরু করলেই সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় চ্যানেল কর্তৃপক্ষ, তার জায়গায় শুরু করা হয় নতুন ধারাবাহিক।

আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক

এর আগেই আপনারা জানতে পেরেছেন স্টার জলসা এবং জি বাংলার পর্দায় বেশ কিছু প্রোডাকশন হাউজের তরফ থেকে নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা হয়েছে। জি বাংলা প্রোডাকশন হাউজ, svf প্রোডাকশন হাউজ, টেন্ট প্রোডাকশন হাউজ, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজের তরফ থেকে অসংখ্য ধারাবাহিক আসতে চলেছে। সেরকমই রাজ প্রোডাকশন হাউসের তরফ থেকে স্টার জলসাতে নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা আমরা জানতে পেরেছি।

জানা গিয়েছে খুব শীঘ্রই রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজের তরফ থেকে স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ। যে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র দেখা যেতে চলেছে অভিনেতা সুস্মিত মুখার্জি এবং অভিনেত্রী উষসী রায়কে। ধারাবাহিকটির নাম কাস্টিং সমস্ত ঠিক করা হয়ে গেলেও ধারাবাহিকটি কবে থেকে শুরু হবে সে কথা এখনো জানা যায়নি।

তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে কয়েকদিন আগে ধারাবাহিকের প্রোমো ভিডিও শুট করা সম্পূর্ণ হয়েছে। যদিও এখন সেটা টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। তবে আজ থেকে জোরকদমে শুটিং শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সুতরাং আগামী কয়েক মাসের মধ্যে ধারাবাহিক শুরু হয়ে যাবে টিভির পর্দায়।