মাকে কষ্ট দিয়ে রুপার কাছে আশ্রয় নিল সোনা! রুপা কি পারবে সোনাকে বদলে দিতে?

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় স্টার জলসার (Star jalsha) রমরমা। বেশিরভাগ ধারাবাহিক টিআরপিতে স্লট লিড করেছে। তার মধ্যে অন্যতম হলো প্রায় আড়াই বছরের পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। শুরু থেকেই এই ধারাবাহিকের নায়িকা দীপা এবং নায়ক সূর্যকে ভীষণ পছন্দ করেন দর্শক মহল। তাই দুজনের ট্র্যাক একেবারেই নজরের আড়াল করতে চান না তারা।

বর্তমান গল্প অনুযায়ী, বহু বছর পর অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পরে দীপার দেখা পেয়েছে সূর্য। এক রেস্টুরেন্টে রাধুনীর কাজ করে দীপা। বহুদিন ধরেই সূর্য বুঝতে পেরেছিল দীপা তার আশেপাশেই আছে। এবার সামনাসামনিও তাকে দেখতে পেয়েছে সে। আর এই বিষয়টা জানার পর প্রচন্ড রেগে গিয়েছে সোনা। সে নিজের বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। কোনোভাবেই যেন দীপা তাদের সাথে না থাকে। কিন্তু সূর্য এতদিন পর দীপাকে পেয়ে হাতছাড়া করতে চায় না।

Anurager Chowa, Anurager Chowa Today Episode, Anurager Chowa Today Episode 25 October, Bengali serial, Bengali television, Star Jalsha, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৫ অক্টোবর, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৫ অক্টোবর (Anurager Chowa Today Episode 25 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সোনার রেস্টুরেন্টে এসে সরাসরি দীপাকে দোষারোপ করতে থাকে। সোনা বলে, তারা প্রথম থেকে অনেক ভালো ছিল। বাবা মেয়ে দুজনে মিলে খুব সুখে ছিল কিন্তু দীপা এসে সবটা ঘেঁটে দিয়েছে। তাদের জীবনকে সমস্যায় ভরিয়ে দিয়েছে। সে আবারো নিজের বাবার সাথে ভালো আছে। আর কখনো সে তার মাকে ফিরে পেতে চায় না। সে তার মাকে মা বলে মানে না। কথাগুলো বলে সেখান থেকে চলে যায় সোনা।

সব শুনে ভীষণ অসুস্থ হয়ে পড়ে দীপা। ইতিমধ্যেই অনেক বড় ঝড় বয়ে গিয়েছে তার ওপর দিয়ে। তারপর আবার নিজের মেয়ের থেকে এমন প্রত্যাখ্যান এমন ঘৃণা সে মোটেই আশা করেনি। সবকিছু থাকা সত্ত্বেও কেমন যেন ধোঁয়াশা দিয়ে ভরা দীপার জীবন। দীপা অজ্ঞান হয়ে যায়। তার স্যার আবার তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ডাক্তার ডেকে আনে। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় দীপা যেন কোনরকম উত্তেজনা বা টেনশন না নেয়। এটা তার শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর হবে না।

রুপার কাছে ছুটে গেল সোনা

অন্যদিকে আর যাওয়ার জায়গা না পেয়ে সোনা চলে আসে রুপার কাছে। সে রুপাকে বলে, আজ সে অনেক বাজে একটা কাজ করেছে। তাই তার অনেক কান্না পাচ্ছে আর এই মুম্বাই শহরে কাঁদার কোন জায়গা নেই। তাই সে রুপার কাছে চলে এসেছে। আজকে রাতটা যেন রুপা তাকে থাকতে দেয়। রুপা বলে তারও তেমন কোন বন্ধু নেই। তাই শোনা চাইলে তার সাথে থাকতে পারে। এরপর সোনাকে বুকে জড়িয়ে ধরে রুপা। তারা একে অপরের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করে।