আগু’নে ঝাঁপিয়ে পড়ে ঠাম্মিকে উদ্ধার করল সুধা! নতুন জীবন পেল ঠাম্মি! জমে গেল আজকের পর্ব

কয়েকমাস আগেই ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকটি। ধারাবাহিকে তেজ সুধার জুটি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিতে পেরেছে। ধারাবাহিকের গল্প শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করেছে। একটু একটু করে নিজেদের জায়গা দখল করে নিয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বসু মল্লিক বাড়িতে নবমী পূজার আয়োজন শুরু হয়েছে। সেই পুজোতে সুধা এবং তেজ যাতে একসাথে আরতি করতে না পারে সেই ব্যবস্থা করছে ঠাম্মি। সুধাকে ঘরে বন্ধ করে রাখার প্ল্যান করতে থাকে। এদিকে সুধাকে মা’রার জন্য ঘরে কেরোসিন ছড়িয়ে আ’গুন লাগিয়ে দেয় ফন্টে। আর সেই ঘরে সুধাকে বিপদে ফেলতে গিয়ে আটকা পড়ে যায় ঠাম্মি।

Shubho Bibaho, Star jalsha, Bengali Serial, Serial, Bengali Telivision, শুভ বিবাহ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Shubho Bibaho Today Episode 24 October, শুভ বিবাহ আজকের পর্ব ২৪ অক্টোবর, শুভ বিবাহ আজকের পর্ব

শুভ বিবাহ আজকের পর্ব ২৫ অক্টোবর (Shubho Bibaho Today Episode 25 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ঠাম্মিকে খুঁজতে খুঁজতে সুধা আসে ছাদের ঘরে। সেখানে এসে ঘরে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর ঘরে আগুন জ্বলতে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় সুধা, আর ভিতর থেকে ঠাম্মির গলার আওয়াজ পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর আগুন দেখতে পেয়ে জল আনতে ছুটে যায় শিলা এবং বাড়ির ড্রাইভার। ততক্ষণে ঐ ঘরে এসে পৌঁছায় তেজ। তেজ এসে ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করে। তারপর সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে ঠাম্মিকে।

সুধাকে ধন্যবাদ জানান ঠাম্মি

এরপর সবাই মিলে ঠাম্মিকে সুস্থ করে তোলে। আর সুধাকে ধন্যবাদ জানায়। কারণ সুধা ছিল বলেই আজ ঠাম্মি প্রাণে বেঁচে গেছেন। ঠাম্মিও মনে মনে ভাবতে থাকে যাকে সে বাড়ি থেকে বের করে দিতে চাইছে সে আগুনে মধ্যে থেকে ঠাম্মিকে উদ্ধার করে তাকে নতুন জীবন দিল। এদিকে সমুদ্র এবং ঝিনুক মিলে খুঁজে বের করে কেরোসিনের জার, আর সবাইকে বলে কেউ ইচ্ছে করে এই কাজ করেছে সুধাকে মা’রার জন্য। সব শুনে তেজ বলে এর তদন্ত হওয়া দরকার। এই কথা শুনে ক্ষেপে ওঠে তেজের কাকা।

এরপর সবাই মিলে পুজোতে ন্যস্ত ব্যস্ত হয়ে পড়ে। পুজোর পর ঝিনুক একজনকে সন্দেহ করে তাড়া করে, ফন্টেকে চিনতে পারেনি সে। এদিকে ফন্টে ফোন করে ইমনের মাকে সব বলে। সেই সময় ঝিনুক প্রায় ধরে ফেলেছিল ফন্টেকে কিন্তু হাত ফসকে বেরিয়ে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হতে চলেছে।