‘আমার দর্শকদের গালা’গাল শুনতে ভালো লাগছে’- নিজের চরিত্র নিয়ে অকপটে দেবপর্ণা

ধারাবাহিক জগতের একজন অত্যন্ত জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন দেবপর্ণা পাল চৌধুরী (Debparna Paul Chowdhury)। ধারাবাহিক জগতে বেশ কয়েক বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী। এছাড়াও বড় পর্দায় বেশ কিছু পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে দেবপর্ণাকে (Debparna Paul Chowdhury)। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে একাধিকবার অভিনেত্রীকে টিভির পর্দায় দেখা গিয়েছে। বেশিরভাগ সময় পজেটিভ চরিত্রে অভিনয় করেন দেবপর্না।

বর্তমানে দেবপর্ণাকে দেখা যাচ্ছে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক উড়ানে অভিনয় করতে। উড়ান ধারাবাহিকের জনপ্রিয় নিয়ে তো আলাদা করে আর কিছুই বলার নেই। এই ধারাবাহিকে দেবপর্ণার চরিত্রের নাম প্রিয়াঙ্কা। ধারাবাহিকে দেবপর্ণা ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীকে শেষ কবে ভিলেন চরিত্রে দেখা গিয়েছিল পর্দায় সেটা হয়তো মনে করতে পারবে না দর্শক। কারণ বেশিরভাগই সময়ই অভিনেত্রীকে পজেটিভ চরিত্রেই দেখা গিয়েছে।

ধারাবাহিকে নায়ক নায়িকার ক্ষতি করার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে প্রিয়াঙ্কা। তাকে এই ধরনের চরিত্রে মেনে নিতে দর্শকদের একটু সময় লেগেছে। সাধারণত ভিলেন চরিত্রে দেখা যায় না অভিনেত্রীকে তাই দর্শকরা মানিয়ে নিতে পারেনি প্রথমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চরিত্র সম্পর্কে খোলাখুলি আলোচনা করলেন দেবপর্ণা।

সাক্ষাৎকারে ধরা দিলেন দেবপর্ণা

সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘আমার এই ধরনের চরিত্র করতে ভালই লাগছে, দর্শকদের থেকে যে ধরনের ফিডব্যাক পাচ্ছি সেটা ভালো লাগছে। দর্শকরা গালাগাল দিচ্ছে কিন্তু তাতে আমার কোনো আপত্তি নেই। গালাগাল দিলে তবেই বুঝব আমি চরিত্রটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে পেরেছি।’

এছাড়াও অভিনেত্রী জানান ‘বর্তমানে ধারাবাহিকে মহারাজা এবং পূজারিণীকে আলাদা করার জন্য আমি একদম কোমর বেঁধে নেমে পড়েছি। দুজনকে আলাদা করতেই হবে। আর মাঝেমধ্যে স্ক্রিনে আমার নিজের চরিত্র এক্সপ্রেশন দেখে এত হাসি পায় সত্যি মনে হয় যে আমার চরিত্রটা ভিলেনের থেকে বেশি ফানি ক্যারেক্টার হয়ে যাচ্ছে।’