বাংলা মেগা ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকটি। ধারাবাহিকটি বেশ কয়েক মাস ধরে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। ধারাবাহিকের নায়ক-নায়িকার জুটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। আর ধারাবাহিকের গল্প তো প্রথমদিন থেকে মন জয় করে নিয়েছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধার বাপের বাড়িতে পুলিশ এসেছে। তাদের বাড়ি থেকে ওই টাকার বান্ডিল এবং বে’আইনি জিনিস উদ্ধার করেছে পুলিশ। এদিকে বাড়ির কেউই বুঝতে পারেনি কি করে তাদের বাড়িতে এই সমস্ত জিনিস এলো। পুলিশ সুধার ছোট ভাইকে সন্দেহ করে তাকে ধরে নিয়ে যেতে চায়। অন্যদিকে বসু মল্লিক বাড়িতে শিলা এবং অমলের বিয়ের দেওয়ার ব্যবস্থা করে সুধা।

শুভ বিবাহ আজকের পর্ব ২৮ অক্টোবর (Shubho Bibaho Today Episode 28 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সুধার বাপের বাড়িতে এসে পুলিশ সুধার ভাইকে ধরে নিয়ে যেতে চাইলে অবশেষে সুধার দাদা মিলন মুখ খোলে। সে বলে এই টাকাগুলো তার ভাইয়ের নয় সে আসল দোষী এই সমস্ত কিছুর জন্য। এরপরে পুলিশ মিলনকে ধরে নিয়ে যায় থানায়। অন্যদিকে সুধার ফোন ত্বরিতার কাছে থাকায় সুধা জানতেই পারেনা ঝিনুক ফোন করে সাহায্য চাইছে তার কাছে। আর বাড়ির সবাই মিলে সুধাকে ভুল বুঝতে থাকে।
এদিকে সুধা অমলের বিয়ে দিতে চাইলে তেজ সুধার এই কাজে রাজি হয়। কিন্তু সুধা তেজকে বলতে পারেনি যে শিলার সঙ্গে অমলের বিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ছোটকা, সমুদ্র, ডলি সবাই জানে সুধা অমল এবং শিলার বিয়ের ব্যবস্থা করেছে। ছোটকা সুধাকে জানায় সুধার সমস্ত কাজে ছোটকা সুধার পাশে রয়েছে। শিলা খুব ভয় ভ’য় থাকে এই বিয়ে নিয়ে। কারণ সে বিবাহিত তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে ঠিকই কিন্তু সে এখনো তার অতীত জীবনকে আঁকড়ে ধরেই রয়েছে। তাই অমলকে ভালবাসলেও এই বিয়ে নিয়ে তার মনে সংশয় থেকে যায়।
আরও পড়ুনঃ সব নতুন করে শুরু করার অঙ্গীকার নিল দীপা! সূর্য কি পারবে সবাইকে এক ছাদের নিচে আনতে?
আরেক দিকে থানায় মিলনকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। মিলন বারবার জানায় সে কিছু জানে না এই বিষয়ে। কিন্তু পুলিশ বিশ্বাস করতে চায় না। ঝিনুক এবং তার ভাই কি করে তার দাদাকে বাঁচাবে এসে কথা ভাবতে থাকে। সুধার কাছ থেকে সাহায্য চাইতেও তাদের ভ’য় হয়। যদি সুধাকে তার শ্বশুরবাড়ির লোকজন ভুল বোঝে তখন কি হবে। এদিকে বাড়ির সবাইকে নিয়ে ঠাম্মি তাদের দেশের বাড়িতে রওনা দেয়। তবে তেজের মেজ কাকা শিলা এবং অমলের এই বিয়ে দেওয়ার বিষয়টা জানতো। তাই সুধাকে ফাঁ’সানোর জন্য সে নতুন করে প্ল্যান সাজায়। এদিকে সুধারা সবাই মিলে শিলা এবং অমলের বিয়ে দেওয়ার জন্য মন্ডপ সাজায়। তবে তখনও পর্যন্ত তেজ জানে না অমলের সঙ্গে কার বিয়ে হচ্ছে। এবারে দেখার অপেক্ষা সব জানাজানি হল কি হয়।





