জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিল সুধা! তেজ পারবে তো সুধাকে রক্ষা করতে?

স্টার জলসার (Star jalsha) দর্শকদের অত্যন্ত পছন্দের একটি ধারাবাহিক হলো ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকে শুরু থেকেই সুধার লড়াইয়ের গল্প তুলে ধরা হচ্ছে। কিভাবে একজন ডিভোর্সি মহিলা সমাজের বিরুদ্ধে গিয়ে তার অস্তিত্ব টিকে থাকার লড়াই লড়ছে সেটাই দেখানো হচ্ছে। ধারাবাহিকের এই ভিন্ন ধরনের গল্পের জন্য ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধা আর কোন উপায় না পেয়ে বাজারে খাবারের দোকান দিয়েছে। সেই সবটাই আড়াল থেকে দেখছে তেজ। কিন্তু কিছু করতে পারছে না। এদিকে দোকানে এসে দাদাগিরি করতে থাকে কাতলা এবং ফন্টে। তাই সুধাকে ওই দুই গুন্ডার হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে সামনে এসে তাদের উচিত শিক্ষা দেয় তেজ। আর সুধাকে রক্ষা করে।

: Shubho Bibaho, Star jalsha, Bengali Serial, Serial, Bengali Telivision, শুভ বিবাহ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Shubho Bibaho Today Episode 6 November, শুভ বিবাহ আজকের পর্ব ৬ নভেম্বর, শুভ বিবাহ আজকের পর্ব

শুভ বিবাহ আজকের পর্ব ৭ নভেম্বর (Shubho Bibaho Today Episode 7 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে তেজ সুধাকে বারবার অনুরোধ করে বাড়ি ফিরে যাওয়ার জন্য। আসলে মল্লিক বাড়ির বড় নাত বউ রাস্তায় খাবারের দোকান দিয়েছে এটা ঠিক মানতে পারছে না তেজ। কিন্তু সুধা তো কোন কথা শোনে না। তাই বাধ্য হয়ে তেজ সুধার উপর অভিমান করে সেখান থেকে চলে যায়।

এদিকে ফন্টে ইমনের মাকে ফোন করে সমস্ত খোঁজ খবর দেয়। জানায় সুধা খাবারের দোকান দিয়েছে। সেখানে তারা সুধার ক্ষতি করতে চাইলেও তেজ এসে সুধাকে রক্ষা করে। ইমনের মা জানায় সুধাকে যখন সে একবার বসু মল্লিক বাড়ি থেকে বের করতে পেরেছে তখন তেজের জীবন থেকেও ঠিক সরিয়ে দিতে পারে। এদিকে সুধারা সবাই মিলে অনেক করে তাদের দোকানের খাবার বিক্রি করার চেষ্টা করে। খুব কষ্টে দুজন খদ্দের এলেও সারাদিন আর কোন খদ্দের আসে না। তাই বাধ্য হয়ে আশেপাশে সবাইকে বিনামূলের চা এবং কচুরি খাওয়ায় সুধা।

এরপরে ঝিনুকরা বাড়ি চলে গেলে সুধা একাই দোকান সামলানোর জন্য থেকে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়-বৃষ্টি হচ্ছে দেখে তেজ সুধার জন্য চিন্তা করতে থাকে এবং ঝিনুককে ফোন করে। ফোন করে জানতে পারে সুধা এখন ওখানেই রয়েছে বাড়ি যাইনি। তেজ ঝিনুককে সুধাকে নিয়ে আসতে বল। এরপর ঝিনুক দিদিকে আনতে যাবে ঠিক সেই সময় তার যে ঠিক তার সামনে বাধা হয়ে দাঁড়ায় তার জেঠি। এরপরে দেখার অপেক্ষা এই ঝড়-বৃষ্টি রাতে সুধাকে এই বিপদ থেকে কে উদ্ধার করে।