স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো কথা (Kotha)। বর্তমানে ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। প্রতিদিনই থাকছে নতুন নতুন চমক। সেই জন্যই সাপ্তাহিক টিআরপি তালিকায় ভালোমতন জায়গা দখল করে নিয়েছে। মাঝেমধ্যেই হচ্ছে টিআরপি টপার।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল কথা এবং সঞ্চিতাকে নিজের পথ থেকে সরানোর জন্য নানান রকম চেষ্টা করছে চিত্রা। কিন্তু বারবার বিফল হচ্ছে। সঞ্চিতা আসলে গুহ বাড়ির বড় বউ, আর তাকে বাড়ি থেকে বের করার জন্য নানান রকম প্ল্যান করছে চিত্রা। একবার সঞ্চিতাকে বাড়ি থেকে বার করতে সক্ষম হয়েছিল চিত্রা। কিন্তু আবারো সঞ্চিতা ফিরে আসায় বিপদে পড়েছে। তাই জন্য প্ল্যান করে সঞ্চিতাকে বাড়ির পুরনো কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। সেখানে আটকে পড়েছে অগ্নির মা সঞ্চিতা।
কথা আজকের পর্ব ৮ নভেম্বর (kotha Today Episode 8 November)
ধারাবাহিকে আজকে দেখানো হবে কথা অগ্নিরা সবাই মিলে সঞ্চিতাকে কুয়ো থেকে বার করা নানারকম চেষ্টা করছে। এমনকি উদ্ধার কর্মীদের ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। এদিকে সঞ্চিতা ভীষণ ভয় পেয়ে রয়েছে। অগ্নি মাকে আর এভাবে দেখতে পাচ্ছে না। তাই নানান রকম ভাবে তাকে বার করার চেষ্টা করছে। কিন্তু কুয়ো এতটাই গভীর যে পরিস্থিতি ভীষণ সাংঘাতিক হয়ে দাঁড়িয়েছে।
এদিকে চিত্রা তো দূরে দাঁড়িয়ে ভাবছে কি হবে। আসলে চিত্রাই তো প্ল্যান করে সঞ্চিতাকে কুয়োতে ফেলে দিয়েছে। তার প্ল্যান ধরতে পেরেছে তার স্বামী। তাই চিত্রাকে বারবার সাবধান করার চেষ্টা করছে। এই ধরনের কাজ করতে না করছে। কিন্তু চিত্রা তো কিছুতেই বুঝতে চাইছে না। তার একটাই লক্ষ্য সঞ্চিতাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া।
আরও পড়ুন: সুধাকে সাহায্য করতে গিয়েই হল বি’পদ, ছদ্মবেশী তেজকে ধরে ফেলল ঝিনুক!
এদিকে ততক্ষণে উদ্ধারকর্মীর লোকজন এসে সমস্ত ব্যাপারটা বুঝে জানিয়েছে এমন একজন কাউকে নামতে হবে যে এই কুয়েতে খুব সহজেই ঢুকতে পারে। কিন্তু তাদের সেই কর্মী এখন নেই। তাই জন্য কথা জানায় কথাই সঞ্চিতাকে উদ্ধার করতে নামবে। অগ্নি তো কিছুতেই কথাকে যেতে যেতে রাজি হয় না। কিন্তু কথা জানায় সে কোন ভাবে আর মাকে ওভাবে ফেলে রাখতে পারবেনা, কথাই নামবে। এরপর কথার অনেক বোঝানোর পর অবশেষে সবাই রাজি হয় কথাকে নিচে কুয়েতে পাঠানোর জন্য। এবারে দেখার অপেক্ষায় কথা সঞ্চিতাকে উদ্ধার করতে পারে কিনা।





