হলো না শেষ রক্ষা! ঠাম্মির কাছে হাতেনাতে ধরা পড়ে গেল সুধা!

স্টার জলসার (Star jalsha) পর্দায় জমজমাট ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকে তেজ সুধার জুটি বর্তমানে দর্শকদের বেশ পছন্দের। মূলত এই ধারাবাহিকের ভিন্ন ধরনের গল্পই ধারাবাহিকটিকে সকলের কাছে এতটা জনপ্রিয় করে তুলেছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালো ফলাফল ফলাফল করছে। বিপরীত পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধার ম্যারেজ ব্যুরোতে প্রথম ক্লায়েন্ট হিসেবে ছদ্মবেশে এসেছে তেজ। ওই জেঠুকে ম্যারেজ ব্যুরো অফিসে দেখ তো প্রত্যেকেই অবাক। কেউ ভাবতেই পারেনি। তিনি সুধার প্রথম ক্লায়েন্ট হবেন। এরপর সবাইকে অবাক করে জেঠু নিজের বিয়ের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বিয়ে করতে চান শুনে প্রথমে সবাই অবাক হলেও সুধা পরের ব্যাপারটাকে সামলে নেয়। তারপর যখন জেঠুর কাছে জানতে চাওয়া হয় তিনি পাত্রী হিসেবে কাকে চান তখন জেঠু জানায় তিনি সুধাকে বিয়ে করতে চান। তখনই তো আকাশ ভেঙে পড়ে সবার মাথায়। সুধা তো জেঠুর মুখে এই প্রস্তাব শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তাই প্রত্যেকেই অবাক হয়ে যায়। এদিকে তেজ বেকারির বিস্কুটের অর্ডার তেজ নিয়ে আসে সুধার জন্য। সুধার হাতের বিস্কুট খেয়ে ঠাম্মি এতটাই মুগ্ধ হয়েছে যে তেজ বেকারির মান পড়ে যাওয়ায় সুধার কাছেই দায়িত্ব আসে বিস্কুট বানানোর।

Shubho Bibaho, Star jalsha, Bengali Serial, Serial, Bengali Telivision, শুভ বিবাহ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Shubho Bibaho Today Episode 11 November, শুভ বিবাহ আজকের পর্ব ১১ নভেম্বর, শুভ বিবাহ আজকের পর্ব

শুভ বিবাহ আজকের পর্ব ১৩ নভেম্বর (Shubho Bibaho Today Episode 13 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে তেজ বেকারির বিস্কুটের অর্ডার নিতে তেজ আসে সুধাদের বাড়িতে। সুধা সমস্ত বিস্কুট বানিয়ে প্যাকেট করে তৈরি করে রাখে। তখনই তেজ সুধাকে চিন্তিত দেখে প্রশ্ন করে কি হয়েছে। সুধা তখন তেজকে ওই জেঠু সম্পর্কে সব কথা বলে। তেজও সুধাকে রাগানোর জন্য ইচ্ছে করে জেঠুকে নানা রকম কথা বলতে থাকে, সুধা এসব শুনে ভীষণ রেগে যায়। এদিকে ঠাম্মি তো সুধার হাতের বিস্কুট খেয়ে ভীষণই খুশি, কিন্তু ঠাম্মি এখনো পর্যন্ত জানে না যে যেই বিস্কুটের এতো প্রশংসা করছে সেটা আসলে বানিয়েছে সুধা। যাকে তিনি একেবারেই পছন্দ করে না।

এদিকে ঠাম্মি তো যে বিস্কুট বানিয়েছে তার সঙ্গে দেখা করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। বিস্কুটের মালিকের সঙ্গে কথা বলে বিস্কুট বানানোর সমস্ত দায়িত্ব তাকেই দিতে চায়। এদিকে তেজ ও তেজের বাবা তাকে কিভাবে আটকাবে সেটাই বুঝতে পারে না। এদিকে একটি বিস্কুট বানানোর কম্পিটিশনে সুধার বানানো বিস্কুটই নিয়ে যেতে চায় ঠাম্মি এবং যে এই বিস্কুট বানিয়েছে তার সাথে কথা বলতে চায়। কোনরকমে তেজ এবং তেজের বাবা ঠাম্মি কে বাধা দেয়। কিন্তু ঠাম্মি ফোন করে তার সঙ্গে কথা বলতে চায়।

সুধার খাবারের দোকান সম্পর্কে জানতে পারে ঠাম্মি

এদিকে তেজ এবং তেজের বাবার হাবভাব মোটেই ভালো লাগে না মেজ কাকার। তাই তিনি সন্দেহ করতে থাকেন। তখনই ইমনের মা তেজের মেজো কাকার ফোনে একটি ভিডিও পাঠায়। সেই ভিডিও দেখে অবাক হয়ে যায় মেজ কাকা। এরপর ইমনের মা জানায় তেজের বাবাই সুধাকে বিস্কুট বানানোর অর্ডার দিয়েছিল। এরপর মেজ কাকা সুধাকে বিপদে ফেলতে ঠাম্মিকে নিয়ে সোজা পৌঁছায় বাগবাজাতে সুধার দোকানের সামনে। এরপর ঠাম্মি গিয়ে সুধাকে দেখে তো অবাক হয়ে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।