গতবছর টলিউডের খবরের শিরোনামে ছিল জিতু কামাল (Jitu Kamal) এবং নবনীতা দাসের (Nabanita Das) বিবাহ বিচ্ছেদ। গত বছর থেকেই তারা আলাদা থাকছে একে অপরের থেকে। গতবছর ২০২৩ এর শেষের দিকেই আলাদা থাকতে শুরু করেন দুজনে। সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে বিভিন্ন রকম পোস্ট শেয়ার করার মাধ্যমে দর্শকদের জানিয়েছিলেন সেই কথা। গত বছর ২৯ জুন ফেসবুকে ডিভোর্সের ঘোষণা করেন নবনীতা। জানান, তিনি আর জিতু আর আগের মতো সুখে নেই একে-অপরের সঙ্গে। ফেব্রুয়ারি মাসেই তারা নিজেদের বিচ্ছেদের জন্য আদালতের দারস্ত হন। এরপর গত বছরের শেষের দিকেই আলাদা হয়ে যান।
সেইসময় অনেক সমালোচনা হয়েছিল জিতু, নবনীতাকে নিয়ে। এই বিষয়ে জিতু কোনদিনও মুখ খোলেননি। তবে নবনীতা সবাইকে সবটা জানিয়েছিলেন। দুজনের সহমতের বিচ্ছেদ হয়েছিল। সেখানে কোন তৃতীয় ব্যক্তির হাত ছিল না। অনেক কথা হয়েছিল তাদের নিয়ে। কিন্তু কোন কথাতেই কান দেননি তারা।
ভোল বদল নবনীতার
তবে বিচ্ছেদের পর নিজের জীবন বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছেন নবনীতা। নতুন করে সবকিছু শুরু করেছেন। কেটে ফেলেছেন নিজের লম্বা চুল। ছোট করে চুল কেটে, রঙ করেছেন। অভিনেত্রী জানিয়েছেন কোনও চরিত্রের জন্য তিনি চুল কাটেননি বা লুকস বদলাননি। বরং নিজের ভালো লাগার জন্যই করেছেন।
অভিনেত্রী জানিয়েছেন ‘আমাদের বিবাহ বিচ্ছেদের প্রায় এক বছর হয়ে গেল। এই ডিভোর্সের চ্যাপ্টারটা আমি আর মনে করতে চাই না। এমন কিছু যে ঘটেছিল আমি সেটা ভুলে যেতে চাই। আমি রাখতে চাই না। আমার আশেপাশের কেউ এটা নিয়ে আলোচনা করেন না।’ বর্তমানে অভিনেত্রী নিজেকে নতুনভাবে গড়তে চান। এটাই তার মূল লক্ষ্য।
আরও পড়ুন: প্রথম পাঁচ জুড়ে শুধুই জি বাংলা ! প্রতিপক্ষ চ্যানেলের দাপটে হারিয়ে গেছে জলসা! টিআরপিতে বিরাট ধামাকা!
নবনীতাকে শেষবার দেখা গিয়েছিল তুমি আশেপাশে ধারাবাহিকে অভিনয় করতে। তাঁর বিপরীতে সেখানে ছিলেন রোহন ভট্টাচার্য। অন্যদিকে জিতুকে শেষ পদাতিক ছবিতে দেখা গিয়েছে। দুজনেই বর্তমানে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। নিজের মতন করে গুছিয়ে নিয়েছেন নিজেদের জীবন।





