ঝড় হয়ে সুধার জীবনে প্রবেশ করছে তার প্রাক্তন স্বামী! প্রকাশ্যে নতুন প্রোমো

এই মুহূর্তে দর্শকমহলে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিক। প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকটিকে ব্যাপক ভালোবাসা দিয়ে এসেছেন দর্শক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করছেন অভিনেতা হানি বাফনা (Honey Bafna) এবং অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)।

ধারাবাহিকের নতুন জুটিকে খুব অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছেন দর্শক। যার কারণে ধারাবাহিকটিও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ধারাবাহিকে সুধা তেজকে পাশাপাশি দেখতে খুবই পছন্দ করেন দর্শক। সেইজন্য অসংখ্য মানুষ তাদের জুটিকে বিপুল ভালবাসা দিচ্ছে। ধারাবাহিকে প্রায় প্রথম থেকে সুধা তেজের মধ্যে সুন্দর কেমিস্ট্রি দেখানো হয়েছিল। মাঝে ভুল বোঝাবুঝি এলেও পড়ে সেই সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে সুধা বসু মল্লিক বাড়ি থেকে বেরিয়ে এসেছে নিজের লড়াই করার জন্য। সুধার এই লড়াইয়ে সুধা তেজকে সবসময় পাশে পেয়েছে। ঠাম্মির বিরুদ্ধে গিয়ে তেজ সুধার পাশে এসে দাঁড়িয়েছে। যার জন্য ঠাম্মি তেজকে তেজ বেকারি থেকে এবং বসু মল্লিক বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু তাও সুধাকেই সাপোর্ট করে তেজ।

প্রকাশ্যে শুভ বিবাহ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। সেই প্রোমো ভিডিও দেখে প্রত্যেকেই বেশ উত্তেজিত হয়ে পড়েছেন আগামী পর্বগুলি দেখার জন্য। ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে যে সুধার ম্যারেজ অফিসে একজন ক্লায়েন্ট তার মেয়ের বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব সুধাকে দিতে এসেছে। ছেলে ব্যাঙ্গালোরের শুনে সুধা প্রথমে কাজটা করতে রাজি না হলেও পরে তেজের অনুরোধে কাজটা করতে রাজি হয়। এরপরই দেখা যায় ওই ক্লায়েন্ট যার সাথে বিয়ে ঠিক করেছে নিজের মেয়ের সে আর কেউ নয় সুধার প্রাক্তন স্বামী স্বার্থক।

সে নিজের পরিচয় একজন সাউথ ইন্ডিয়ান বলে দিয়ে বিয়ে করছে। কিন্তু সুধা এখনো তা জানে না। আর বিয়ে করতে স্বার্থক আসছে কলকাতাকে। এবারে দেখার অপেক্ষা স্বার্থকের সাথে বিচ্ছেদের এতবছর পর দেখা হয়ে কি হয় সুধার সাথে। নতুন কোনো বিপদ নেমে আসবে নাকি সুধার জীবনে সেটাই দেখার অপেক্ষা।