সোনাকে দীপার কাছে ফিরিয়ে দিল সূর্য! অনেকদিন পর মায়ের কাছে এসে মায়ের হাতে খাবার খেল সোনা, নিজের মেয়েকে আদোরে ভরিয়ে দিল দীপা

স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো সূর্য্য দীপার অনুরাগের ছোঁয়া। শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই মেগা। প্রতি বারের মতন এই সপ্তাহেও টিআরপিতে চ্যানেল টপার অনুরাগের ছোঁয়া। দিন দিন এই ধারাবাহিকের এপিসোড গুলি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শকদের কাছে।

বর্তমানে ধারাবাহিকের নায়ক এবং নায়িকার মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব মেটাতে পারছে না কেউই। বাবা মায়ের মাঝে পড়ে কষ্ট পাচ্ছে সোনা আর রুপা। এইসবের মাঝে রুপার কষ্টটা অনেক বেশি। কারণ রুপা ছোট হলেও অনেক কিছু বোঝে, বাচ্চাদের মত বায়না করে না। মা কিসে কষ্ট পাবে আর কিসে আনন্দ পাবে এই বয়সে সেই সবকিছু চিন্তা করে সে।

এই দিনের পর্বে দেখা যায় সোনা এসে হাজির হয়েছে দীপার বাড়ি। দীপা সোনাকে একা একা আসতে দেখে অবাক হয়ে যায় আর তারপরে ঘরে ঢুকে পড়ে সূর্য। জেগে থাকলেও চোখ বন্ধ করে বিছানায় পড়ে থাকে রুপা। সূর্য বুঝতে পারে রুপা সজাগ আছে কিন্তু তাকে অপ্রস্তুত করতে চায় না সূর্য। তাই কিছু বলে না।

অন্যদিকে সোনা দেখতে পায় রুপার খাবার ঢাকা দেওয়া। তার ফুল মায়ের বানানো খাবার গুলো খেতে সোনার খুব ইচ্ছা করে। সোনা দীপাকে বলে পাকা মেয়ে যদি না খায় তাহলে তো খাবারগুলো নষ্ট হবে। দীপা বুঝতে পারে সোনার খেতে ইচ্ছা করছে তাই সোনাকে ভাত বেড়ে খাইয়ে দিতে চায়। সূর্য তাতে কোন আপত্তি করে না।

এরপর নিজের কোলে বসিয়ে সোনাকে নিজের হাতে খাইয়ে দেয় দীপা। রুপা সবই দেখতে পাচ্ছিল আর মনে মনে ভাবছিল হিংসে কুটি তো মাকে কাছে পায় না। আজ বরং মা আগে ওকেই খাইয়ে দিক। খাওয়ানোর পর মুখ ধুয়ে নিজের আঁচল দিয়ে সোনার মুখ মুছিয়ে দেয় দীপা। অবাক দৃষ্টিতে এই দৃশ্য সূর্য দেখতে থাকে। এরপর একটি উপহার রেখে সূর্য আর সোনা সেখান থেকে চলে যায়। তারা যাবার পরেই বিছানা ছেড়ে উঠে পড়ে রুপা, আর বাবার দেওয়া উপহারটা খুলে দেখতে থাকে। প্যাকেটটা খুলে দেখে সূর্য একটা ট্যাব দিয়েছে রুপাকে, যা দেখে দীপা কিছুটা অবাক হয়ে যায়। হঠাৎ করে ট্যাব দেওয়ার কারণ বুঝতে পারে না দীপা। এভাবে নিজের অজান্তেই বাবার কর্তব্য পালন করে চলেছে সূর্য।