মাকে চিনতে পেরেও কাছে পেল না রুপা! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো

বর্তমানে স্টার জলসার (Star jalsha) যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সবথেকে পুরনো প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে চলা ধারাবাহিকটি হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এই ধারাবাহিকের নায়িকা দীপাকে ভীষণ পছন্দ করেন দর্শক মহল। ঠিক ভুল না ভেবেই ভালো মন্দ বিচার না করেই ইগোর বসে ধারাবাহিকের নায়িকা দীপাকে অনেকে অনেক রকম ভাবেই কষ্ট দিয়েছে কিন্তু তারপরে সে সবার খেয়াল রেখেছে।

বর্তমান গল্প অনুযায়ী, একেবারে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে চারটি জীবন। দীপা, সূর্য এবং তার দুই মেয়ে সোনা রুপা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছে। এক মেয়ে মাকে পেয়েও তার কাছে থাকতে চায় না। আর অন্য এক মেয়ে মাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তার কাছে থাকবে বলে। আর এইরকম একটা অবস্থায় তাদের জীবনে আবার উড়ে এসে জুড়ে বসেছে তাদের সবথেকে পুরনো এবং সবথেকে বড় শত্রু মিশকা।

Anurager Chowa, Star jalsha, Bengali serial, Bengali television, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode, Anurager Chowa Today Episode 30 November, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৩০ নভেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

সূর্য আর দীপা এখনো অব্দি অনেক কিছুর সমাধান করে উঠতে না পারলেও মিশকা সবকিছুর সমাধান করে ফেলেছে। সে বুঝে গিয়েছে কে আসল সোনা কে রুপা। সমস্ত সুতো এখন তার হাতের মুঠোয়। এখন সে সবাইকে যেভাবে চালাবে সবাই ঠিক সেই ভাবেই চলবে। নিজের কুবুদ্ধি দিয়ে এর আগেও বহুবার সে গোটা সেনগুপ্ত পরিবারের বহু ক্ষতি করেছে। এর জন্য বহুবার জেল খাটতে হয়েছে তাকে কিন্তু টাকা আর প্রতিপত্তির জোরে আবারো জেল থেকে বেরিয়ে এসেছে সে।

এখনো অব্দি কেউ রুপাকে ভালোভাবে চিনতে পারেনি। সূর্য মনে হয়েছে জয়ী আসলে তার হারিয়ে যাওয়া সেই ছোট্ট মেয়ে রুপা। কিন্তু রুপা এখনো সেই কথা স্বীকার করেনি। আর সোনাও বুঝতে পারেনি। কিন্তু মিশকা ছলচাতুরি করে সেই সবটাই বুঝে গিয়েছে। আর এখন সেটারই সদ্ব্যবহার করার চেষ্টা করে চলেছে সে। কোনভাবেই পরিবারকে একত্রিত হতে দেবে না এমনটাই প্রতিজ্ঞা করেছে সে।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই প্রচার ভিডিওতে দেখা যায়, সোনার কথাবার্তা শুনে রুপা বুঝতে পারে, দীপা বেঁচে আছে আর তার সামনেই আছে। সে মা বলে তার কাছে ছুটে গেলে, তাকে পিছন দিক থেকে আটকে নেয় মিশকা। সে রুপাকে বলে, যদি সে সমস্ত সত্যিটা সবাইকে বলে দেয় তাহলে তার মায়ের জীবনে অনেক বড় বিপদ নেমে আসবে। যেটা শুনে রুপা আর কিছু বলতে পারেনা। মাথা ঘুরে পড়ে যায় সে আর তাকে এসে ধরে ফেলে দীপা।