বর্তমান সময়ে টেলিভিশনের পর্দার (Television Serial) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন অর্কপ্রভ রায় (Arkaprovo Roy)। স্টার জলসার (Star jalsha) তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ছোটপর্দায় ব্যাপক পরিচিতি পেয়েছিলেন অর্কপ্রভ। প্রথম ধারাবাহিকেই করেছিলেন বাজিমাত। নবাগতা অভিনেত্রী অভিকার সঙ্গে জুটি বেঁধে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। দুজনেই টেলিভিশনের পর্দায় সেই সময় দর্শকদের কাছে ছিল একেবারেই নতুন। আর এই আনকোরা দুইজনের জুটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শক মহলে।
তোমাদের রানী ধারাবাহিকে তাদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে অসংখ্য ফ্যান পেজ তৈরি হয়েছিল তাদের নিয়ে। যেই ফ্যান পেজগুলি থেকে এখনো রীতিমত রানী এবং দুর্জয় এর বিভিন্ন মুহূর্তের ভিডিও, ছবি পোস্ট করা হয়ে থাকে। টেলিভিশনের পর্দায় এমন অনেক জুটি আসে যারা দর্শকের সাথে ভীষণ ইমোশনাল ভাবে জড়িয়ে পড়ে। এরকমই জুটি ছিল রানী দুর্জয়ের জুটি। দুর্জয় তো অসংখ্য মেয়ের ক্রাশও হয়ে উঠেছিল রাতারাতি। কিন্তু এবার এই দুর্জয় চরিত্রটিকেই অবহেলা করলেন অর্কপ্রভ।

ভক্তদের ক্ষোভের মুখে অর্কপ্রভ
বর্তমানে অর্ক অভিনয় করছে স্টার জলসা আরেকটি নতুন শুরু হওয়া ধারাবাহিক দুই শালিকে। সেখানেও নায়ক চরিত্রে দেখা মিলছে অভিনেতার। ধারাবাহিকে তার চরিত্রের নাম দেবা। এই চরিত্রটিও দর্শক মহলে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। তবে দুর্জয়ের চরিত্রটি যেন দর্শকের কাছে একটু বেশি আবেগের ও ভালোবাসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্ক এই দুর্জয় চরিত্রটিকে অবহেলা করলেন। আর তাতেই ক্ষেপেছে ভক্তরা।
এক সাক্ষাৎকারে অভিনেতা দাবি করেছেন ‘দুর্জয় চরিত্রের থেকে দেবা চরিত্রটি বেশি ভালো।’ আর এতেই ভক্তরা বেশ রেগে গিয়েছেন অর্কর উপরে। একজন ভক্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন “এই ছাগল তোর লজ্জা করলো না কথাটা বলতে দূর্জয়ের চেয়ে দেবা ভালো। তোকে কে চিনতো কেউ চিনতো না মানুষ তো দূর, যেই চরিত্র করে এতো নাম পেলি সেই চরিত্র টাকেই অপমান করছিস, তোর লজ্জা ও লাগলো না, ছি: তোকে ধিক্কার জানাই। আসলে তুই তো রিয়েল লাইফে এমন তাই তো তোর এই চরিত্রটা ভালোই লাগবে।”
আরও পড়ুন: “আমার সামনে দাঁড়িয়ে আমার ভাষা কে কেউ অপমান করলে সেটা চুপচাপ মেনে নেব না”- অকপটে ইমন চক্রবর্তী
আসলে অনেক সময় ধারাবাহিকের চরিত্রগুলি দর্শকদের সাথে ইমোশনাল ভাবে যুক্ত হয়ে যায়। তাই জন্য ইমোশন থেকে দর্শকেরা অনেক সময় নানান ধরনের কাজ করে ফেলেন। অর্কপ্রভর দুর্জয় চরিত্রটিও দর্শকের অনেক পছন্দের, কাছের। তার জন্য যখন অর্ক এমন এক কথা জানালেন তার অনেক ভক্তরাই কষ্ট পেয়েছেন।





