রাজনীতি করতে গিয়ে নিজস্বতা হারিয়েছেন রচনা! অভিনেত্রীকে নিয়ে কি বললেন শ্রুতি?

বর্তমানে অসংখ্য অভিনেতা অভিনেত্রীরা (Actor-Actress) অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে (Political Party) নেমেছেন। সেই তালিকায় রয়েছে মিমি (Mimi Chakraborty), নুসরাত (Nusrat Jahan), দেব (Dev Adhikari), সোহম, সায়ন্তি, শ্রাবন্তী আরও অনেকে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে তারা ভোটে দাঁড়ান। তবে রাজনীতির ময়দানে নামতে হলে পুরোপুরি সময় দিতে হয়। সবার দ্বারা রাজনীতি হয় না। আর এই অভিনেতা অভিনেত্রীরা রাজনীতির দলে যোগ দেওয়ার পর থেকে নানান সময় ট্রোল, সমালোচনার মুখে পড়েছে।

সেই তালিকায় রয়েছে রচনা ব্যানার্জি, কাঞ্চন মল্লিক সহ আরও বেশকিছু অভিনেতা অভিনেত্রী। মাত্র কয়েকমাস হলো রাজনীতিতে রচনা ব্যানার্জি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। রাজ্যের শাসক দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। ভোট চলাকালীন বিভিন্ন প্রচারে বেফাঁস মন্তব্যের জন্য মাঝেমধ্যে ট্রোল হয়েছেন তিনি। রচনা ব্যানার্জিকে প্রত্যেকেই দিদি নাম্বার ওয়ান হিসেবে চেনেন। যেদিন থেকে অভিনয় জগত থেকে সরে দাঁড়িয়েছেন সকলের কাছে দিদি নাম্বার ওয়ান হিসেবে পরিচিতি পেয়েছেন রচনা। তাকে এই শো এনে দিয়েছে নতুন পরিচয়।

রচনা ব্যানার্জিকে নিয়ে মুখ খুললেন শ্রুতি

কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে অভিনেত্রীর রাজনীতির ময়দানে যোগদান করার বিষয়টা একেবারেই ভালো চোখে দেখেননি একাংশ নেটিজেন। তার মধ্যে ভোট চলাকালীন অভিনেত্রীর এক একটি বেফাঁস মন্তব্য ঘিরে নিয়ে ট্রোল করা হয়েছে। সেই সম্পর্কে এবারে সাক্ষাৎকারে প্রশ্ন করা হলো টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাসকে।

টেলিভিশনের পর্দার একজন অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী হলে শ্রুতি দাস। জি বাংলা ত্রিনয়নী, রাঙ্গা বউ এর মত বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে নায়িকা চরিত্রে ধরা দিয়েছেন শ্রুতি। প্রতিটি ধারাবাহিক ছিল বেশ জনপ্রিয়। অভিনেত্রী হওয়ার পাশাপাশি বেফাঁস মন্তব্য করে ফেলার জন্য শ্রুতি ব্যাপক জনপ্রিয় দর্শকমহলে। সত্যি কথা বলতে কখনোই পিছপা হন না অভিনেত্রী। বরাবরই নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য সমালোচিত হয়ে থাকেন।

এবারে রাজনীতির ময়দানে যে সমস্ত অভিনেত্রী অভিনেতারা নেমেছেন তাদের নিয়ে মুখ খুললেন শ্রুতি। মিমি নুসরাতকে নিয়ে প্রশ্ন করলে অভিনেত্রী জানান “ব্যক্তিগতভাবে আমি নুসরাত, মিমি বা শ্রাবন্তীকে চিনি না। কারো সঙ্গে আমার আলাপ নেই। তাদের সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবে না। তবে রচনা ব্যানার্জি অভিনেত্রীর খুবই পছন্দের একজন মানুষ তাকে নিয়ে অভিনেত্রী জানান। “রচনা দি আমার ভীষণই পছন্দের একজন মানুষ, দিদি নাম্বার ওয়ান এর মঞ্চেও বহুবার তার সঙ্গে আলাপ হয়েছে। তিনি যদি দিদি নাম্বার ওয়ান এর সেই ব্যক্তিত্ব টাকেই রাজনীতির ময়দানে ধরে রাখতে পারেন তাহলে তিনি ভীষণ সফল হবেন, এটাই ধারণা আমার। এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারব না।”