“এই দুইজন পুরুষকে দাদা বলা পাপ!”- কাদের দাদা বলতে নারাজ রুক্মিণী?

বিনোদিনী নামটা শুনেই মনে পড়ে যায় বাংলার নাট্য জগতের কথা। এই ৬০এর দশকের বিনোদিনী স্মৃতি অনেকের কাছেই ম্লান হয়ে গিয়েছে, তাই বর্তমানে আবারও ফিরতে চলেছে বিনোদিনী তাও বড় পর্দায়। আজকের ‘বিনোদিনী’কে চেনেন? সম্প্রতি বছরের শুরুতেই জানতে পারা গিয়েছে বহু প্রতীক্ষিত রুক্মিণী (Rukmini Maitra) অভিনীত ‘বিনোদিনী’ আসতে চলেছে বড় পর্দায়। খুব স্বাভাবিকভাবেই বাংলার সমস্ত সিনেমাসহ নাটকের দর্শকেরাও বিশেষভাবে আগ্রহী এই সিনেমাটির জন্য।

ইতিমধ্যে এই সিনেমার প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। এইসব কিছুর মধ্যে অভিনেত্রী সাক্ষাৎকার দেওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাক্ষাৎকারীর কয়েকটি প্রশ্নবাণের সম্মুখীন হয়েছে অভিনেত্রী। কিন্তু দাপটের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন রুক্মিণী। চ্যাম্প দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও ভিন্ন ধারার ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

র‍্যাপিড ফেয়ারে অভিনেত্রীকে ব্যাক্তিগত জীবন থেকে অভিনয় জীবন সব কিছু নিয়েই জিজ্ঞাসা করা হয়। সাক্ষাতকারীকে যখন জিজ্ঞাসা করা হয় তার কাকে বেশি পছন্দ, অভিনেতা না পলিটিশিয়ান? উত্তরে বলেন, তিনি মানুষকে পছন্দ করেন সবার উপরে। নায়িকা হওয়ার পর নিজেকে মেইনটেইন করার কথা জিজ্ঞাসা করাতে অভিনেত্রী বলেন, “নায়িকা হওয়ার পর নিজেকে আনমেইনটেইন করতে হয়েছে। ২৮ কেজি ওজন বাড়াতে হয়েছে বিনোদিনীর জন্য”।

এমনকি, গুগল খুললে দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্র বিবাহিত সাক্ষাৎকারী এই কথা বলাতেই হেসে অভিনেত্রী বললেন, “এটা যে কোথা থেকে হয়েছে আমি সত্যিই জানি না”। এমনকি এও বলেছে, “যেদিনকে আমি বিয়ে করবো সেদিন সবাই জানবে”। জিৎ দা না বুম্বাদা কাকে অভিনেত্রীর পছন্দ জিজ্ঞাসা করাতে বলেন, কোনো কিংবদন্তী অভিনেতাদের মধ্যে কাউকেই বাছাই করা সম্ভব নয় স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আরও বলেন, “এমন দুটো সুন্দর পুরুষকে দাদা বলাটা পাপ”।